Mithai Twins: শেষ হতে চলেছে সিধাই ম্যাজিক, সত্যিই মারা যাবে মিঠাই! আসছে তার যমজ বোন!

মিঠাই সিরিয়ালে আবার একটা নাটকীয় মোড়। এতদিন ধরে শুধুমাত্র গুজব আর অনুমান চলছিল যে হয়তো সত্যি সত্যি মিঠাই মারা যাবে। এবার সেটাই সত্যি হলো।

নতুন প্রোমো দেখে দর্শকদের যেমন খারাপ লেগেছে, মিঠাইয়ের পরিণতি দেখে ঠিক ততটাই চমকে উঠেছে তারা একটা নতুন বিষয়কে কেন্দ্র করে। উচ্ছে বাবুকে একা ফেলে না ফেরার দেশে চলে গিয়েছে মিঠাই রানী। রেখে গেছে নিজের সন্তানকে এবং তার মধ্যে দিয়েই হয়তো মিঠাই বেঁচে ছিল।

এবার নতুন যে ঝলক সামনে এসেছে চ্যানেলে তরফ থেকে সেখানে দেখা গেছে সিড মিঠাইয়ের ছবির সামনে বলছে সে আর সামলাতে পারছে না তাদের দুষ্টু সন্তান শাক্যকে। এদিকে দেখায় তার চশমা ভেঙে দিয়েছে ছেলে। সেটা নিয়ে খুব রেগে গিয়েছে উচ্ছে বাবু।

সে চরম রেগে গিয়ে নিজের ছেলেকে কাছে টেনে এনে বলে এবার যদি সে দুষ্টুমি বন্ধ না করে তাহলে তাকে বাধ্য হয়ে বোর্ডিং স্কুলে দিয়ে দেবে। আসলে মা হারা সন্তানকে এক হাতে মানুষ করার কষ্ট বুঝতে পেরেছে সিদ্ধার্থ। কিন্তু সেই সময় ঘটে গেলে আর অনাকাঙ্ক্ষিত ঘটনা।

মোদক পরিবারের বাড়ির দরজা খুলে গেল এবং তারপরেই দরজার ওপারে যে দাঁড়িয়ে তাকে হুবহু মিঠাইয়ের মতো দেখতে। কিন্তু সে মিঠাই নয় নাম তার মিঠি। পোশাকের দিক দিয়ে একেবারেই সে উল্টো মিঠাই রানীর। মিঠাই যখন সাদামাটা শাড়ি পড়ে থাকত এই মেয়েটি একেবারে ওয়েস্টার্ন পোশাক পড়েছে। মেয়েটি ঢুকেই হাত মেলাতে যায় উচ্ছে বাবুর সঙ্গে এবং তখনই বলে ওঠে যে তার নাম মিঠি। সে ঢুকে পড়েছে মনোহরাতে। আর তাকে দেখে মুখ থেকে আর কথা বেরোচ্ছে না পরিবারের কারোর।

প্রমোটা কার কেমন লেগেছে আমাদের জানাবেন কিন্তু আপনারা একটা জিনিস দেখেছেন যে এই অংশের সঙ্গে একটি বিখ্যাত বাংলা সিনেমার মেইল আছে? “বন্ধন” ছবিটা দেখেনি মানুষ খুব কমই আছে। সেখানে কোয়েল স্বামী-সন্তান রেখে মারা যাওয়ার পর কোয়েলের যমজ বোন আসে এবং জিত- কোয়েলের মধ্যে নতুন করে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। প্রমোটা দেখে এমন কোনো কাহিনি হবে বলেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে গেছে আবার।

Nira

                 

You cannot copy content of this page