জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Sudipa Chatterjee: এই ভুলটা করলেও কিছুতেই স্বীকার করে না “মহানায়িকা” ঋতুপর্ণা! বেফাঁস মন্তব্য করে বসলো রান্নাঘরের রানী সুদীপা! “চালুনি বলে ছুঁচকে তোর পিছনে কেনো ছ্যাদা”, Trolled হয়ে গেলো সুদীপা

একজন টলিউডের ক্যুইন আর একজন অন ক্যামেরা রান্নার ক্যুইন। ঠিকই ধরেছেন, একজন হচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, আর অন্যজন সুদীপা চট্টোপাধ্যায়।

দুজনেই দুজনের ফিল্ডে সেরা। কেউ কাউকে টক্কর দিতে পারবেন না। তবে মাঝে মধ্যেই তাঁদের বিভিন্ন ক্লিপিংস ও স্বভাব চরিত্রের জন্য ট্রল হতে থাকেন। এই বিষয়ে তাঁরা বেশ ইউজ টু হয়ে গিয়েছেন ।

বেশ কয়েকদিন সুদীপা তাঁর রান্নাঘরের বেশ কিছু রেসিপি বলা নিয়ে ট্রল হয়েছেন। কিন্তু এর মাঝে নিজেই ঋতুপর্ণার বিরুদ্ধে বলে উঠলেন বেশ কিছু কথা। সেগুলো জেনে তো রীতিমতো শোরগোল বেঁধে গিয়েছে।

যদিও জানা যায় সুদীপা আর ঋতুপর্ণার নিজেদের মধ্যে কিন্তু সম্পর্ক বেশ ভালই। ঋতুপর্ণাকে দিদি বলেই ডাকেন সুদীপা। কিন্তু তা সত্বেও বেশ কিছু বাজে কথা বলে ওঠেন।

আসলে বাজে কথা নয়, বাজে স্বভাবের কথা বলেন। তিনি জানান, তাঁকে ‘ ঋতুদি’র কাছে মাঝে মধ্যেই স্ক্রিপ্ট পড়তে যেতে হতো। মাঝে মধ্যেই তিনি ঘুমিয়ে পড়তেন। এবং একটু সজাগ হয়েই উত্তর দিতেন, ‘ এত সুন্দর কীকরে লিখেছিস ?’ কিন্তু কোনওদিন নাকি স্বীকার করতেন না যে তিনি ঘুমিয়ে পড়েছেন। এছাড়াও সবাইই জানেন, ঋতুপর্ণার দেরী করা অভ্যেস। কিন্তু তাতেও কী! তিনি ঋতুপর্ণা! টলিউড তাঁর জন্য এটুকু অপেক্ষা করতেই পারে।

Ratna Adhikary

                 

You cannot copy content of this page