জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

পিলু সবথেকে ন্যাকামিহীন, বাস্তববাদী চরিত্র, ধারে কাছে আসবে না নেকু ফুলঝুরি! নতুন এপিসোড দেখে দাবি দর্শকদের

বর্তমানে জি বাংলায় দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ধারাবাহিক পিলু। শাস্ত্রীয় সংগীতের উপর নির্ভর করে তৈরি হয়েছে এর গল্প যা অন্য আর পাঁচটা ধারাবাহিকের থেকে অনেকটাই আলাদা। অন্যদিকে প্রতিটি স্তরে যেন রয়েছে নতুন টুইস্ট। তাই দর্শকরাও একটাও এপিসোড মিস করতে চায় না। পিলু এবং পাশাপাশি গৌরী এলো দুটি কম সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

তাই দর্শকদের বেশ ভালো লাগছে এই দুটি ধারাবাহিক দেখতে। আজকের এপিসোডে যেমন পিলু কী সুন্দর করে বুঝিয়ে দিল যে সে যখন সুরমন্ডলে প্রথম এসেছিল তখন আহির গোঁড়া ছিল।

কিন্তু এখন গোঁড়ামি কেটে রোমান্টিক হয়ে উঠেছে সে। আসলে আহির বলেছিল বসুমল্লিক পরিবার পাল্টাবে না। প্রথমে ওরা পিলুর গান বন্ধ করে দেবে যেটা সে মেনে নিতে পারবে না।

এদিকে গল্পের নায়িকার বাবা আদিত্য নারায়ণ মুখার্জি পর্যন্ত বললেন যে পিলু খুব পজিটিভ। তাই খুব বুদ্ধি দিয়ে আর চালাকির মাধ্যমে সত্যিটা বার করে আনবে। পুরুলিয়ার গ্রামের মেয়ে বলে একেবারেই ন্যাকামি নেই তার মধ্যে।
এদিকে অন্যান্য চ্যানেলের মধ্যে স্টার জলসার ধূলোকণা ধারাবাহিকের ফুলঝুরি চরিত্রটি খুব ন্যাকা বলে দাবি করছে দর্শকরা। সারাক্ষণ কাঁদছে সে। তাদের দাবি পিলুর সঙ্গে টেক্কা দিতে ফুলঝুরি নয়, পারবে শুধু খড়ি।

Piya Chanda

                 

You cannot copy content of this page