জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Gantchora: বনি কুনালের নামে অ’শ্লীল অপবাদ দিল পাড়ার লোক! তাদেরকে বাঁচাতে এবার কী করবে খড়ি? গাঁটছড়ায় আসবে টানটান বিবাহ পর্ব

স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো গাঁটছড়া। যবে থেকে এই ধারাবাহিক এসেছে তবে থেকে মিঠাই কে গুনে গুনে 10 গোল দিচ্ছে গাঁটছড়া। ঋদ্ধি এবং খড়ির রোমান্স যখন দেখানো হয় তখন গাঁটছড়াই যে টপার হবে এটা সবাই মোটামুটি জানে। তবে অনেকদিন হয়ে গেল ঋদ্ধিকে দেখা যাচ্ছে না খড়ি একাই সামাল দিচ্ছে গোটা সিরিয়াল। এবার দর্শকদের রাগ হতে শুরু করেছে গৌরব চ্যাটার্জির ওপর। তারা বলতে শুরু করেছেন যে গৌরব তো জানে সে একটি ধারাবাহিকের প্রধান চরিত্র সেখানে এতদিন ধরে তো তার বিদেশে ঘুরে বেড়াবার দরকার নেই না।

তবে ফিরে এসেছেন গৌরব এবং আজকে থেকেই তিনি শুটিংয়ে যোগদান করছেন তাই মনে করা হচ্ছে যে বনি আর কুনালের বিয়ের যে প্রোমো দেখানো হয়েছে সেখানেই ঋদ্ধির এন্ট্রি ঘটবে। এর আগে কিভাবে বনি আর কুনালের বিয়ে হবে সেটা মোটামুটি দর্শক বুঝে গেছেন গতকালের এপিসোড দেখে।

জঙ্গলের মধ্যে সিলেকশন টেস্ট এর জন্য ডাকা হয়েছিল বনি কে আর বনি বোকার মতো সেখানে চলে যায়। গোটা কাজটাই করছে প্রসূন অর্থাৎ ঋদ্ধিমানের ছোট পিসেমশাই।সেখানে গিয়ে সে বিপদের মুখে পড়ে আর কোনভাবে খবর পেয়ে তাকে বাঁচাতে ছুটে যায় কুনাল। এবার তাকে বাঁচাতে গিয়ে কুনাল নিজের গায়ের পাঞ্জাবি খুলে জড়িয়ে দেয় তার ওপরে। এখানে উঠেছে প্রশ্ন যে যে বনি একাই সবাইকে মেরে পাট করে দেয়। তাকে হঠাৎ কুনাল বাঁচাতে গেল কেন?

গ্রামের লোকেরা তাদের একসঙ্গে দেখে ভাবে তারা মন্দিরে ঢুকে কিছু উল্টোপাল্টা কাজ করছে। তাই তাদের মেরে ফেলতে চায় গ্রামের লোকেরা কিন্তু খড়ি সেখানে এসে বাঁধা দেয় আর দুজনের বিয়ে দিয়ে দেবে খড়ি। এরপরেই নিয়ে আসবে তাদেরকে সিংহ রায় বাড়িতে তবে মনে হয় না কুনালের মা এত সহজে বিষয়টা মেনে নেবে।


সব মিলিয়ে এখনকার গাঁটছড়া আবার টানটান হয়ে উঠেছে। সিংহ রায় বাড়ির তিন ছেলের সঙ্গে ভট্টাচার্য পরিবারের তিন মেয়ের বিয়ে হয়ে গেল। এবার দেখা যাক ভবিষ্যতে কি হয় সিংহরাই বাড়িতে।

Nira

                 

You cannot copy content of this page