জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

MPvsBSB: বোঝেনা সে বোঝেনার বিজলী এবার মন ফাগুনের নেত্রা হয়ে এসেছে! দুজনের সাজ পোশাক থেকে চরিত্র সব এক, ‘বিএসবি থেকে পুরোপুরি কপি করছে মন ফাগুন’, অভিযোগ পাখি অরণ্যের ভক্তদের

মন ফাগুনের ভক্তরা বলে থাকেন তাদের ধারাবাহিক হল ইউনিক কিন্তু যারা এর আগে স্টার জলসার বোঝেনা সে বোঝেনা দেখেছেন তারা জানেন যে এই ধারাবাহিকের অনেক জিনিসই মন ফাগুনের সঙ্গে মিলে যায়। বিশেষ করে অরণ্যর দিদি এবং ঋষিরাজের দিদি এই ব্যাপারটা। এছাড়াও বহু দৃশ্যের প্রচুর মিল পাওয়া গেছে তবে এবার আবার উঠল মন ফাগুনের বিরুদ্ধে চুরির অভিযোগ।

আমরা দেখতে পাবো আজকের প্রবেশ ঘটবে নেত্রার। এই ভূমিকার অভিনয় করছেন অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য যাকে আমরা ফেলনা ধারাবাহিকে শেষ দেখেছিলাম। একজন আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি এবং পিহুর সঙ্গে তার দেখা হবে শিব মন্দিরে যেখানে সে নিজের ভালোবাসাকে খুঁজতে এসেছে। পরে দেখা যাবে তার ভালোবাসাকে দেখতে একদম ঋষিরাজের মতো অর্থাৎ পিহুর সঙ্গে নেত্রার ঋষিকে নিয়ে টানাটানি বাঁধবে।

আর এটা দেখার পরে সকলের মনে পড়ে গেছে যে বোঝেনা সে বোঝেনা তো একদম একই একটা চরিত্র এসেছিল যার নাম বিজলী। যেভাবে কালকে নেত্রার প্রবেশ দেখানো হলো ঠিক একই রকম ভাবে বিজলির প্রবেশ দেখানো হয়েছিল বোঝেনা সে বোঝেনায়‌। দুজনের সাজ পোশাক থেকে চরিত্র সবকিছু এক রকমের।

আর এরপর থেকেই বোঝেনা সে বোঝেনার ভক্তরা বলছে যে এরপরেও মন ফাগুন বলবে যে তাদের ধারাবাহিক একদমই ইউনিক? যদিও মন ফাগুনের ভক্তরা একদম গুরুত্ব দিচ্ছে না ব্যাপারটাকে তবে দুটো চরিত্রের মধ্যে সাদৃশ্য একটু হলেও অবাক করছে নেটিজেনদের।

Pabitra

                 

You cannot copy content of this page