জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ (Anandi) নতুন মোড়ে পৌঁছে কার্যত দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সদ্য প্রকাশ্যে আসা প্রোমো দেখেই বোঝা যাচ্ছে, গল্পে বড়সড় ঝড় আসতে চলেছে। একের পর এক চক্রান্ত, বিশ্বাসভঙ্গ আর অপ্রত্যাশিত ঘটনার মাঝেই এবার খু’নের অভিযোগে জেলে যেতে পারে আদি! তেমন ইঙ্গিতই মিলছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কে এই খু’নের শিকার আর কীভাবেই বা দায় এসে পড়ল আদির ঘাড়ে?
প্রোমো অনুযায়ী, আনন্দী অবশেষে বুঝে ফেলে মেডিনেস্টের সুনাম নষ্ট করার পিছনে দীর্ঘদিন ধরে যে ষড়যন্ত্র চলছিল, তার মূল মাথা দময়ন্তী। সেই সত্য সামনে আসতেই পুলিশ নিয়ে দময়ন্তীকে গ্রেফতার করতে যায় আনন্দী। কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ংকর ঘটনা। ঘরের ভিতরে দময়ন্তীর নি’থর দে’হ দেখে স্তব্ধ হয়ে যায় সে! আতঙ্কে আদি আদি করে ডাকলেও তার কোনও খোঁজ মেলে না। ঠিক সেই সময়েই পুলিশ এসে আদিকে দময়ন্তীর খুনের অভিযোগে আটক করে নিয়ে যায়, আনন্দীর চোখের সামনেই।
প্রসঙ্গত, এই নাটকীয় পরিস্থিতির মাঝেই গল্পে আরও একটি অন্ধকার দিক সামনে আসে। আড়াল থেকে এই সব কাণ্ড দেখে নন্দিনীর হাসি স্পষ্ট করে দেয়, এই ঘটনার পিছনে তার হাত থাকার সম্ভাবনাই বেশি। মেয়েকে ঘিরে নতুন করে কি আরও বড় কোনও চাল দিতে চলেছে সে? নাকি আদিকে ফাঁসিয়ে নিজের পুরনো পরিকল্পনাকে সফল করাই তার লক্ষ্য? এসব প্রশ্নের উত্তর আপাতত মূল পর্বেই মিলবে।
উল্লেখ্য, এর আগের পর্বগুলিতে দেখানো হয়েছিল, নন্দিনী কীভাবে ছলচাতুরির আশ্রয় নিয়ে দময়ন্তীকে লাহিড়ী বাড়িতে নিয়ে আসে। আদির বাবার অবৈধ সন্তান বলে দময়ন্তীকে পরিচয় করিয়ে দিয়ে, সম্পত্তি আর অধিকারের দাবিতে বাড়িতে জায়গা করে নেয় তারা। কিন্তু সেই গল্প যে সম্পূর্ণ মিথ্যে, তা ধীরে ধীরে আনন্দীর চোখে পড়তে শুরু করে। মেডিনেস্টের নাম খারাপ করার চেষ্টাও তখন থেকেই জোরদার হয়, যদিও বারবার তারা কোনওভাবে ধরা এড়িয়ে যায়।
আরও পড়ুনঃ “আমাকে ধারাবাহিকে আর কেউ নিচ্ছে না, গল্পে লুক ফাইনাল হলেও বাদ দিয়ে দিচ্ছে!” ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে আবেগপ্রবণ শঙ্কর চক্রবর্তী! কেন এমন পরিস্থিতি বর্ষীয়ান অভিনেতার? বিনোদন জগতে কাজের অভাব, নাকি রাজনীতির শিকার তিনি?
নীলাঞ্জনা শর্মার প্রযোজনায় তৈরি এই মেগায় ঋত্বিক মুখোপাধ্যায় ও অন্বেষা হাজরার অভিনয় দর্শকদের মন যেমন জয় করেছে। এদিকে টেলিপাড়ার অন্দরের গুঞ্জনে শোনা যাচ্ছে, নাকি শেষের পথে হাঁটছে এই ধারাবাহিক। যদিও চ্যানেলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শেষমেশ আনন্দী কি আদিকে এই বিপদের জাল থেকে বের করতে পারবে, নাকি নন্দিনীর চক্রান্তই শেষ কথা হয়ে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।
