নিজের জন্মদিনের মধ্যরাতকে এক বিশেষ আবেগে ভরিয়ে তুললেন অপরাজিতা আঢ্য। ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখলেন, জীবনের প্রতিটি আলো, ভরসা আর আশ্রয় তাঁর এই মানুষগুলিই। যাঁরা ফ্রেমে আছেন তাঁরা তাঁর প্রতিদিনের শক্তি, আর যারা নেই, তারা হৃদয়ের গভীরে আলো হয়ে রয়েছেন। ভালোবাসা আর কৃতজ্ঞতার আবেশে ভরা এই পোস্ট মুহূর্তেই অনুরাগীদের মন ছুঁয়ে যায়। বিশেষ দিনে প্রিয় মানুষদের উদ্দেশ্যে কি বার্তা তাঁর?
অভিনয়ের জগতে তাঁর স্বচ্ছন্দ উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। জেনারেশন আমি থেকে চিনি পর্যন্ত একেবারে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে নিখুঁতভাবে তুলে ধরেছেন তিনি। কখনও স্নেহময়ী মা, কখনও আধুনিক শাশুড়ি কিংবা জীবনের বাস্তবতায় গড়া দৃঢ় নারী, প্রতিটি চরিত্রে তিনি আলাদা ছাপ রেখে গেছেন। তাঁর প্রাণখোলা স্বভাব ও সহজ মেলামেশাই তাঁকে সকলের কাছে আরও প্রিয় করে তুলেছে।
অভিনয়ের পাশাপাশি নাচের প্রতিও তাঁর গভীর অনুরাগ রয়েছে। নিজেকে সব সময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপডেট রাখতে ভালোবাসেন তিনি। বয়স যেন তাঁর কাছে কেবল একটি সংখ্যা। পোশাক, ভঙ্গি কিংবা ভাবনায় সব সময় প্রাণচঞ্চল এই অভিনেত্রী। জন্মদিনের দিনও সেই প্রাণবন্ত মনোভাবেরই প্রতিফলন দেখা গেল। পরিবারের সঙ্গে মধ্যরাতে কেক কেটে একেবারে ঘরোয়া কিন্তু আবেগময় পরিবেশে উদযাপন করলেন বিশেষ দিনটি।
ফুল আর বেলুনে সাজানো ঘরে গোলাপি গাউন পরে কেক কাটেন তিনি। জন্মদিনের কেকটিও ছিল নজরকাড়া। পুরনো দিনের ড্রেসিং টেবিলের আদলে তৈরি এই কেক যেন শিল্পকর্মের মতো। ফাউন্ডেশন, ব্লাশার, লিপস্টিক, হাইলাইটার সবই কেকের সাজে ফুটে উঠেছিল নিখুঁতভাবে। এমনকি আয়নার অংশে বসানো ছিল অভিনেত্রীর নিজের ছবিও। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ছবি তোলার মুহূর্তগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে।
আরও পড়ুনঃ মৃ’ত্যুর মুখে সোম, পার্বতীও হাল ছাড়তে নারাজ! পার্বতীর প্রার্থনায় কি সত্যিই জয়ী হবে প্রেম, নাকি শেষ পর্যন্ত ভাগ্যই ঠিক করবে পরিণতি? জমে উঠছে ‘আমাদের দাদামণি’র গল্প!
তবে সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসে একটি আবেগঘন মুহূর্ত। কেক কাটার পর স্বামীকে নয়, বরং শাশুড়িকেই ভালোবাসার চুম্বনে ভরিয়ে দেন অপরাজিতা। এই দৃশ্যই যেন তাঁর পরিবারকেন্দ্রিক মন আর গভীর সম্পর্কের পরিচয় দেয়। নিজের মানুষদের ঘিরেই তাঁর আনন্দ, তাঁর শক্তি। বর্তমানে তিনি জি বাংলা-র পর্দায় নিয়মিত দর্শকদের মন জয় করে চলেছেন, আর জীবনের প্রতিটি মুহূর্তও উপভোগ করছেন সমান উচ্ছ্বাসে।
