জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) আর সুস্মিতা দে (Susmita Dey), এই দুটি নামই এখন বাংলার বিনোদন জগতের ভক্তদের চোখে এক বিশেষ জায়গা করে নিয়েছে। রিয়েল লাইফ আর রিল লাইফের সীমারেখা যেন এই জুটির সঙ্গে মিশে গেছে, তাই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের কখনও থামে না। সম্প্রতি নেটিজেনদের মনে ঘুরে বেড়াচ্ছে এক নতুন কৌতূহল, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি! সমাজ মাধ্যমে একসঙ্গে বিভিন্ন পোস্টে তাদের জুটিতে উপস্থিতি মিলিয়ে জল্পনার আগুন আরও বাড়িয়েছে।
তবে, সাহেব বা সুস্মিতা কেউই সরাসরি কিছু জানাতে নারাজ। এরই মাঝে সুস্মিতার সাম্প্রতিক একটি পোস্ট আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে। সাহেবের নতুন মেগা ধারাবাহিক ‘গঙ্গা’র প্রথম প্রোমো প্রকাশের পর, সুস্মিতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তা শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “যাও, আরও উজ্জ্বল হয়ে ওঠো আমার হিরো!” এবং সাহেবকে সরাসরি ট্যাগও করেছেন। এটাই অনেকেই মনে করছেন, নায়িকা যেন গোপনে প্রেমের সিলমোহর দিলেন।
তবে, সুস্মিতার অতীত সম্পর্ক এখনও চর্চায়। ২০২৪ সালে তাঁর দীর্ঘদিনের প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। তাদের সম্পর্কের বয়স প্রায় পাঁচ বছর, বাগদানও হয়েছিল এবং ফ্ল্যাট পর্যন্ত কিনেছিলেন দুজনে। সম্পর্ক ভাঙার পর সুস্মিতা প্রকাশ্যে সরাসরি কিছু বলেননি, তবে ইঙ্গিতে জানিয়েছিলেন যে কোনও সম্পর্ক তৃতীয় ব্যক্তির কারণে নষ্ট হয় না, বোঝাপড়া ও পরিস্থিতিই দায়ী। এভাবে, সুস্মিতা নিজের জীবন এবং অনুভূতিকে খুবই ব্যক্তিগতভাবে সংরক্ষণ করেছিলেন।
আর সেই মধ্যেই নতুন অধ্যায়ের সম্ভাবনা দেখা দিয়েছিল সাহেব ভট্টাচার্যর সঙ্গে। সাহেব আর সুস্মিতার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু ‘কথা’ ধারাবাহিকের কাজের সময় থেকেই। সেখানেই তাদের জুটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। রিল লাইফের রসায়ন ভক্তদের মনেও জায়গা করে নিয়েছিল আর এখন এই জুটি রিয়েল লাইফেও যেন ধীরে ধীরে একে অপরের দিকে টান অনুভব করছেন। ভক্তরা মনে করছেন, খুব শীঘ্রই হয়তো তাদের বিয়ের খবরও শোনা যেতে পারে।
আরও পড়ুনঃ “আমার দেখা এক মনুষ্যরূপী বাঘ এবং বাঘিনী…ঝোলা লে কে আয়ে থে, ঝোলা লেকে নিকাল জায়েঙ্গে!” ‘চিরদিনই’র সাফল্যে উচ্ছ্বসিত জিতু! ধারাবাহিকের সম্মানকে উদযাপন করলেন, সহঅভিনেতাদের অভিনন্দন জানিয়ে!
প্রসঙ্গত, সাহেবের নতুন ধারাবাহিকের প্রোমোতে শুরুতেই দেখা যায়, গঙ্গা নামের এক মেয়ের যার দিন কাটে নদীতে ডুব দিয়ে টাকা সংগ্রহ করে। আর তার জীবনধারার সঙ্গে যুক্ত পেটের টান এবং গঙ্গার ঢেউ। সাহেব ভট্টাচার্য এখানে ‘অর্জুন’ চরিত্রে অভিনয় করছেন। একজন সৎ, কঠোর এবং শহরের অপরাধীদের মোকাবেলায় নিয়োজিত পুলিশ অফিসার। সম্পদের দিক থেকে তিনি স্বচ্ছল পরিবারের সন্তান হলেও, তার জীবনধারা এবং লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। হিয়া মুখোপাধ্যায় এই মেগার গঙ্গার ভূমিকায় অভিনয় করছেন।
