জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একদিকে মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত কমলা, ওদিকে গৃহপ্রবেশের আনন্দে মেতে শ্রীনিবাস! সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্করের স্বপ্নময় জীবনের মুহূর্তে ভরা ‘কমলা নিবাস’-এর দ্বিতীয় প্রোমো প্রকাশ্যে! কী ঘটতে চলেছে মূল গল্পে?

জি বাংলার নতুন মেগা ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas) ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল জাগাতে শুরু করেছে। প্রথম প্রোমোতে দেখা গিয়েছিল মধ্যবিত্ত সংসারের সরল জীবন এবং কমলার চরিত্রের মাধুর্য। দ্বিতীয় প্রোমোতে এই ধারা যেন আরও গাঢ়ভাবে ফুটে উঠেছে। সাজো সাজো বিয়েবাড়ি, নতুন বাড়িতে গৃহপ্রবেশ মিলিয়ে খুশির আবহ। সুন্দর সাজসজ্জা আর পরিবারের আনন্দমুখর মুহূর্তগুলো যেন দর্শকের মনে উৎসবের মেজাজ তৈরি করছে।

প্রোমোর শুরুতেই দেখা যায়, সাধারণ এক বিয়েবাড়ির ব্যস্ততা। গরম গরম রসগোল্লা তৈরি হচ্ছে, গাড়ি সাজানো হচ্ছে আর এমন সময় কাজের চাপে ব্যস্ত সোহিনী সেনগুপ্তের অভিনীত ‘কমলা’। অন্যদিকে, দেবশঙ্কর হালদারের চরিত্র ‘শ্রীনিবাস’ নিজের নতুন বাড়িতে স্ত্রী কমলাকে নিয়ে পা রাখছে, হাতে ঘটে সাজিয়ে। ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে রয়েছে একরাশ বিস্ময় ও মুগ্ধতা, যা পরিবার আর ঘরোয়া আনন্দের সঙ্গে মিলেমিশে একটি স্বাভাবিক, তবে অন্যরকম অনুভূতি তৈরি করছে।

প্রোমোতে শুধু অভিভাবকদের আনন্দই নয়, বরং তাদের মেয়ের বিয়ের প্রস্তুতি এবং সুন্দর কিছু মুহূর্তও উঠে এসেছে। দেবাদৃতা বসু অভিনীত মেজ মেয়ের চরিত্রের হয়না ঘিরে মজার আলোচনা এবং বাবা-মায়ের চোখে ভরা আনন্দাশ্রু স্পষ্ট। এই ছোট ছোট পারিবারিক মুহূর্তগুলোতে গল্পের স্বপ্ন এবং বাস্তবতা দুইয়ের সমন্বয় ঘটিয়েছে। বিশেষ করে পায়েসের মিষ্টি গন্ধ আর বাড়ির উষ্ণ পরিবেশ দর্শকের মনে ঘরোয়া অনুভূতি জুগিয়েছে।

তবে, রোমাঞ্চকর মোড় আসে যখন নতুন বাড়ির সামনে সবাই মিলে সেলফি তোলার সময় কমলা হঠাৎই উধাও হয়ে যায়। শ্রীনিবাস প্রথমে খেয়াল করেন এবং ডাকতে শুরু করেন, আর এই ডাকেই ঘুম ভেঙে যায় কমলার! আসলে তারা দুজনেই স্বপ্ন দেখছিলেন, কমলার চোখে মেয়ের বিয়ের আনন্দ আর শ্রীনিবাসের স্বপ্ন জুড়ে ছিল শুধু ‘কমলা নিবাস’। একইভাবে মূল গল্পেও দর্শকরা দেখতে পাবেন বাস্তব এবং স্বপ্নের মিশ্রণ, যা প্রতিটা পর্বকে আরও আবেগময় ও আকর্ষণীয় করে তুলবে।

এদিকে ধারাবাহিকের শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। পরমব্রত অভিনীত চরিত্র, যা দেবাদৃতার বিপরীতে তার জামাইয়ের ভূমিকায়, তাকে বহুদিন পর টেলিভিশনের পর্দায় ফেরার খবর দর্শককে উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে নিজের পুরনো স্মৃতি রোমন্থন করে তিনি জানান, কেন তিনি ১৫ বছর পর আবার ইন্দ্রপুরী স্টুডিওতে ফিরে এসেছেন। দর্শকরা এবার দেখতে পাবেন পরিচিত পরিবেশে নতুন গল্পের আবর্তন, যেখানে ভালোবাসা, পরিবার এবং স্বপ্ন সব মিলেমিশে একসাথে বোনা হয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page