জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“শুধু টিআরপি দেখে বিশেষ সুবিধা দেওয়া কি ন্যায়সঙ্গত?” “‘কুসুম’, ‘চিরদিনই’, ‘তারে ধরি ধরি’কে প্রাধান্য দেওয়া হচ্ছে না কেন?” রেটিং অনুযায়ী সুবিধা? ‘সোনার সংসার’ উপলক্ষে, ‘পরিণীতা’ এবং ‘জোয়ার ভাঁটা’কে বিশেষ সময়ে দেখানো নিয়ে ক্ষোভ একাংশের দর্শকদের!

জি বাংলার (Zee Bangla) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘সোনার সংসার’ (Zee Bangla Sonar Sansar Awards 2026) এবার দুই দিন ধরে দর্শকদের আনন্দ দেবে, আগামী ১৪ ও ১৫ মার্চ। শুধু পুরস্কার নয়, বরং প্রিয় ধারাবাহিকের নায়ক-নায়িকাদের নাচ, গান আর পর্দার পেছনের মুহূর্তগুলো দেখার জন্য ইতিমধ্যেই অনেকেই মুখিয়ে রয়েছেন। সামাজিক মাধ্যমে তো এখন থেকেই শুরু হয়েছে আলোচনা। কোন জুটি কেমন সাজলো, কে কোন পুরস্কার পেল এবং বিশেষ পারফরম্যান্সগুলো কেমন হবে তা নিয়ে।

অনুষ্ঠানের দিন চ্যানেল দুটি ধারাবাহিককে বিশেষভাবে সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে এবং প্রায় ৩০ বার শীর্ষস্থান দখল করেছে। অন্যদিকে, ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকও সাম্প্রতিক সময়ে টিআরপি তালিকার সেরা পাঁচে প্রবেশ করেছে। তাই অনুষ্ঠান শুরু হবার আগে সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত এই দুটি ধারাবাহিককে দেখা যাবে। প্রথমে পরিণীতা, পরে জোয়ার ভাঁটা।

কিন্তু, দর্শকদের একাংশ এই সিদ্ধান্ত নিয়ে একেবারেই খুশি নয়! অনেকেই প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র টিআরপিতে ভালো ফলাফল করলেই কি ধারাবাহিককে বিশেষ সুবিধা দেওয়া উচিত? চ্যানেলের আরও জনপ্রিয় ধারাবাহিক যেমন ‘কুসুম’, ‘চিরদিনই তুমি যে আমার’ বা ‘তারে ধরি ধরি মনে করি’, এসবও দর্শকদের কাছে সমানভাবে প্রিয়। কিন্তু কেন তাদেরকে প্রাধান্য না দিয়ে, প্রতিনিয়ত কোণঠাসা করে রাখা হচ্ছে? বিশেষ পর্বের প্রোমো দিচ্ছে না ‘চিরদিনই তুমি যে আমার’-এর এই নিয়ে আগেই বিস্তর বিতর্ক হয়েছে।

এবার অনুষ্ঠানের দিন দুই ধারাবাহিকের সম্প্রচারের খবর প্রকাশ্যে আসতেই, সমাজ মাধ্যমে দর্শকরা সরব হয়েছেন। বিশেষ অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই কিছু বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে যাতে ধারাবাহিকের বিশেষ পর্বের ঝলকও যুক্ত। এই বিজ্ঞাপনগুলোও দর্শকদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়েছে। যদিও অনুষ্ঠানটি সবার জন্য আনন্দের, তবুও কিছু দর্শক মনে করছেন যে চ্যানেলের সিদ্ধান্ত কিছুটা পক্ষপাতমূলক। তাই দর্শক এবং চ্যানেলের মধ্যে একধরনের বিতর্কের সূচনা করেছে।

উল্লেখ্য, এই দুই দিনের অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এক ধরনের উৎসবের অনুভূতি তৈরি করবে প্রতিবারের মতো। এইবারের বিশেষ আকর্ষণ পুরুলিয়ার বসন্ত উৎসব। যেখানে দর্শকরা তাদের প্রিয় জুটির আনন্দের মুহূর্তগুলো আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন, এবং অনুষ্ঠানটিও পাবে অন্য মাত্রা। যদিও বিতর্ক রয়েছে, তবুও ‘সোনার সংসার’ ধারাবাহিক প্রেমীদের জন্য বরাবর প্রিয় একটি অনুষ্ঠান।

Piya Chanda

                 

You cannot copy content of this page