জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আজ ছত্রিশ বছর বয়সে…বিয়ে করলাম, তোমরা সবাই আশীর্বাদ করো” সব্যসাচীর স্মৃতি ভুলিয়ে, নতুন করে সংসার পাতলেন সুস্মিতা রায়? ‘মা’ হওয়ার ইচ্ছার পোস্টে, জোর জল্পনা সমাজ মাধ্যমে!

গত বছর, ২০২৫ সালের জুলাই মাসে দাম্পত্য জীবনের ইতি টানেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী সুস্মিতা রায় (Susmita Roy) এবং সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। সেই সময় তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা এবং আলোচনা চলেছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনোদন মহলে। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের জীবন আলাদা পথে এগিয়ে গেছে। বর্তমানে সুস্মিতা নিজের অভিনয়, ব্যবসা এবং অন্যান্য কাজ নিয়েই বেশ ব্যস্ত রয়েছেন।

এরই মাঝে একটি নতুন পোস্ট করে আবারও আলোচনায় এলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে একটি নবদম্পতি হাত ধরে দাঁড়িয়ে আছেন। ছবির সঙ্গে লেখা ক্যাপশনেই মূল চমক। সেখানে সুস্মিতা লিখেছেন, তিনি সবসময়ই মা হতে চেয়েছেন এবং সেই ইচ্ছেটা কখনও তাঁর মন থেকে মুছে যায়নি। পোস্টে তিনি আরও জানান, এখন তাঁর বয়স ছত্রিশ।

তাই আর কোনও আড়াল বা দ্বিধা রাখার সময় নেই বলে মনে করছেন তিনি। নিজের মনকে আর ভুল বোঝানোর শক্তিও নেই। সেই কারণেই তিনি বিয়ে করেছেন, শুধু একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য। সেই স্বপ্ন হল একদিন ‘মা’ ডাক শোনা। পাশাপাশি তিনি সকলের কাছে আশীর্বাদও চেয়েছেন। এই পোস্ট সামনে আসতেই তাঁর অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন।

অনেকেই মন্তব্য করে বলেন, খবরটি সত্যি হলে তাঁকে অনেক অভিনন্দন। কেউ আবার লিখেছেন, ‘মা’ ডাক শোনার আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। তবে বিষয়টি নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশাও রয়েছে। সম্প্রতি অভিনেত্রীর ভাইয়ের বিয়ে হয়েছে এবং সেই অনুষ্ঠান থেকে তিনি বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন।

সেখানে তাঁর হাতে যে মেহেন্দি দেখা গিয়েছিল, সেটির সঙ্গে নতুন পোস্টের ছবির মেহেন্দির মিল নেই। তাই অনেকেই সন্দেহ করছেন ছবিটি আদৌ তাঁর কি না। উল্লেখ্য, কৃষ্ণকলি, জগদ্ধাত্রী এবং অপরাজিতা অপুতে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পান সুস্মিতা। সুন্দরবন থেকে উঠে এসে টলিউডে নিজের জায়গা তৈরি করা এই অভিনেত্রী এখন অভিনয়ের পাশাপাশি ভ্লগিং এবং ব্যবসাও সামলাচ্ছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page