জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অপমান, হু’মকি না অসহযোগিতা? ‘এরাও মানুষ’ বিতর্কে মুখ খুলে ১ কোটির মামলা ঠুকলেন জিতু কমল! ভিডিও প্রমাণ সহ, সামনে আনলেন একাধিক বি*স্ফোরক তথ্য?

টলিপাড়ায় নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে জিতু কমল (Jeetu Kamal)। ‘এরাও মানুষ’ ছবিকে ঘিরে মঙ্গলবার দিনভর একের পর এক বিতর্ক সামনে আসে। প্রথমে শোনা যায়, শুটিং সেট ছেড়ে বেরিয়ে গিয়েছেন অভিনেতা। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগও ওঠে। তবে কী ঘটেছিল, তা নিয়ে নিজেই মুখ খুলেছেন জিতু এবং নিজের বক্তব্যের সমর্থনে সমাজমাধ্যমে কিছু প্রমাণও প্রকাশ করেছেন।

ছবির শুটিং শুরুর সময় থেকেই নানা সমস্যা তৈরি হচ্ছিল বলে জানা গিয়েছে। একসময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জিতু। অন্যদিকে নির্মাতাদের তরফে অভিযোগ করা হয়, অভিনেতা নাকি শুটিংয়ে অসহযোগিতা করছিলেন এবং সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। এমনকি শুটিংয়ের সময়সীমা নিয়েও তাঁর কিছু শর্ত ছিল বলেও দাবি ওঠে।

এই পরিস্থিতির মাঝেই জিতু পাল্টা অভিযোগ আনেন যে তাঁকে অপমান করা হয়েছে এবং সেটে অস্বস্তিকর পরিবেশ তৈরি করা হয়েছিল। তিনি দাবি করেন, শুটিং চলাকালীন তাঁকে হুমকি দেওয়া হয় এবং অপমানজনক মন্তব্য করা হয়। এই ঘটনার কিছু অংশ ভিডিওতে রেকর্ড করা আছে বলেও জানান অভিনেতা।

বিতর্ক এখানেই থামেনি। এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন জিতু। তাঁর দাবি, নির্মাতাদের বিরুদ্ধে তিনি ১ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। তাঁর পক্ষে এই মামলা লড়বেন আইনজীবী অয়ন চক্রবর্তী। পাশাপাশি অভিনেতা আরও জানান, পুরো ঘটনাটি তিনি ফোরামকে জানিয়েই শুটিং ছেড়ে বেরিয়ে এসেছিলেন।

এই ছবিতে জিতুর বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছবির পরিচালক প্রকাশ লাহিড়ী। যদিও গোটা ঘটনায় পরিচালকের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তাঁর তরফে কোনও উত্তর মেলেনি। ফলে এই বিতর্ক কোথায় গিয়ে থামবে, তা এখনই স্পষ্ট নয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page