মঙ্গলবার আচমকাই নিজের বিয়ের খবর প্রকাশ করেছিলেন সুস্মিতা রায় (Susmita Roy), যাকে অনেকেই ‘কুটনি বউদি’ নামে চেনেন। গত বছর তাঁর সঙ্গে সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)-র বিচ্ছেদের খবর সামনে এসেছিল। তাই হঠাৎ এই বিয়ের ঘোষণা অনেককেই অবাক করে দেয়। কেউ কেউ আবার বিষয়টিকে গুজব বা প্রচারের কৌশল বলেও মনে করেছিলেন।
তবে বুধবার সকালে সেই জল্পনায় ইতি টানেন সুস্মিতা নিজেই। সমাজমাধ্যমে নতুন স্বামীর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর আর গলায় মালা পরে বিয়ের সাজে রয়েছেন অভিনেত্রী। একটি ছবিতে সিঁদুর দানের মুহূর্তও ধরা পড়েছে, অন্য একটি ছবিতে আবেগঘন অবস্থায় তাঁকে সামলাতে দেখা যায় তাঁর স্বামীকে।
ছবির সঙ্গে একটি আবেগঘন বার্তাও দেন সুস্মিতা। তিনি লেখেন, জীবনের কঠিন সময়ের মধ্যেই দু’জনে একে অপরের পাশে দাঁড়িয়ে শক্ত হয়েছেন। সেখান থেকেই শুরু হয়েছে তাঁদের নতুন পথচলা। তিনি জানান, লড়াই এখনও আছে, তবে এবার সেই লড়াই একসঙ্গেই লড়বেন তাঁরা।
এর আগের দিনই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন সুস্মিতা। তিনি লিখেছিলেন, মা হওয়ার ইচ্ছে তাঁর অনেকদিনের। জীবনের এই পর্যায়ে এসে আর দেরি না করে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়, যদিও বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।
আরও পড়ুনঃ অপমান, হু’মকি না অসহযোগিতা? ‘এরাও মানুষ’ বিতর্কে মুখ খুলে ১ কোটির মামলা ঠুকলেন জিতু কমল! ভিডিও প্রমাণ সহ, সামনে আনলেন একাধিক বি*স্ফোরক তথ্য?
এদিকে এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)-ও। তবে সুস্মিতার স্বামীর পরিচয় এখনও স্পষ্ট নয়। বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়ে নিজের ব্যবসায় মন দিয়েছেন তিনি। বিভিন্ন পরিষেবা এবং ডিজিটাল কাজ নিয়ে ব্যস্ত থাকলেও, তাঁর ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়েই এখন চর্চা চলছে।
