ছোটপর্দার জনপ্রিয় মুখ রুবেল দাস আবারও শিরোনামে। ‘যমুনা ঢাকি’, ‘নিম ফুলের মধু’ থেকে শুরু করে তুই আমার হিরো ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। সম্প্রতি শেষ হল তাঁর অভিনীত এই সিরিয়ালের সম্প্রচার, আর সেই সমাপ্তির দিনেই তিনি সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করেন। সেই পোস্টেই হঠাৎ সকলের কাছে ক্ষমা চাওয়ায় অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল এবং আলোচনা।
বুধবার ১৮ মার্চ শেষবারের মতো পর্দায় ‘শাক্যজিৎ’ চরিত্রে দেখা গেল তাঁকে। যদিও শুটিং আগেই শেষ হয়েছিল, তবুও শেষ সম্প্রচারের দিনটি অভিনেতার কাছে বিশেষ আবেগের ছিল। নিজের চরিত্রের একাধিক ছবি শেয়ার করে তিনি জানান, এই যাত্রা তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। পাশাপাশি ছোটপর্দায় এমন ভিন্ন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি সৌভাগ্য বলে মনে করেছেন।
নিজের পোস্টে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন চ্যানেল জি বাংলা, সহঅভিনেতা অভিনেত্রী এবং পুরো টিমকে। তিনি লিখেছেন, নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলতে। তবে এখানেই তিনি থেমে থাকেননি, বরং নিজের ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তাঁর এই বিনয়ী বার্তা ভক্তদের কাছে আরও বেশি করে তাঁকে আপন করে তুলেছে।
এই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মোহনা মাইতি। সিরিয়াল শেষ হতেই নতুন মেগা সাত পাকে বাঁধা শুরু হচ্ছে একই চ্যানেলে। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাহুল মজুমদার এবং সম্পূর্ণা রক্ষিতকে। ভিন্ন সামাজিক প্রেক্ষাপটে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই নতুন ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
আরও পড়ুনঃ “আইপিএস অফিসারের চরিত্রে ফাহিম মির্জার মতো কেউ নেই, আইনের রক্ষককে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষমতা সবার থাকে না!” ‘পার্শ্ব চরিত্রে নয়, মুখ্য ভূমিকায় দেখতে চাই’, দর্শকদের জোরালো দাবি! অনেকের থেকে এগিয়ে, তবুও কেন নায়ক না? অভিনেতাকে কি আপনারাও হিরো হিসেবে দেখতে চান?
ব্যক্তিগত জীবনেও এখন সুখের সময় কাটাচ্ছেন রুবেল। শুটিং শেষ হতেই স্ত্রী শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে তিনি বেড়াতে গিয়েছিলেন হিমাচল প্রদেশ। সেখান থেকে শেয়ার করেছেন একাধিক ছবি ও ভিডিও। বহুদিনের প্রেমের পর ২০২৫ সালে বিয়ে করেন এই জুটি, আর কাজের ফাঁকে একসঙ্গে সময় কাটিয়ে নতুন করে জীবনের আনন্দ উপভোগ করছেন তাঁরা।
