জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রায় এক মাস পর বাড়ি ফিরল একরত্তি রোদ্দুর! শরীরজুড়ে সংক্র’মণে থমকে গিয়েছিল ফুসফুস, মৃ’ত্যুর সঙ্গে লড়াই জিতে এবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা! এখন কেমন আছে সে?

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়ে এক উদ্বেগজনক খবর। জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর ছোট্ট সদস্য রোদ্দুর চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে জানা যায়। এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন দর্শক থেকে শুরু করে অনেক পরিচিত মুখ। চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন বলেও জানানো হয়। স্বাভাবিকভাবেই রোদ্দুরের বাবা-মা তখন ভীষণ চিন্তায় ছিলেন। বহু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন। একাধিক তারকাও এই খবর ছড়িয়ে দেন নিজেদের পেজে। ফলে খুব অল্প সময়েই বিষয়টি সবার নজরে আসে।

রোদ্দুরের অসুস্থতার কথা সামনে আসতেই ইমন চক্রবর্তী, অঙ্কুশ হাজরা সহ অনেকেই এগিয়ে আসেন। কেউ আর্থিক সাহায্য করেছেন, কেউ আবার পাশে থাকার বার্তা দিয়েছেন। এমনকি কেউ কেউ হাসপাতালে গিয়ে ছোট্ট রোদ্দুরকে দেখে এসেছেন। এই সময়ে রোদ্দুরের পরিবারও নিয়মিত আপডেট দিতে থাকে। তারা জানায়, চিকিৎসা ধীরে ধীরে এগোচ্ছে এবং অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। প্রথমে যে বিপুল অর্থের প্রয়োজনের কথা বলা হয়েছিল, পরে জানা যায় প্রায় ৬ লক্ষ টাকার মধ্যেই চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব হবে। এই খবর শুনে স্বস্তি পান সবাই।

সম্প্রতি রোদ্দুরের পরিবার আরও একটি সুখবর জানিয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে জানান, দীর্ঘ ১২ দিন হাসপাতালে থাকার পর ১৭ মার্চ বিকেলে রোদ্দুরকে বাড়ি নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার শরীরে এখনও কিছু সমস্যা রয়েছে, তবে আগের তুলনায় অবস্থার উন্নতি হয়েছে। শিশুটি এখনও খুব দুর্বল এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কম। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী দুই থেকে তিন মাস তাকে বিশেষ যত্নে রাখতে হবে। এই সময়ে বাড়িতেই বিশ্রাম নেওয়া এবং নিয়ম মেনে চিকিৎসা চালানো হবে।

রোদ্দুরের বাবা-মা এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে যারা আর্থিক এবং মানসিকভাবে সাহায্য করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। অঙ্কুশ হাজরা থেকে শুরু করে জীতু কমল এবং জি বাংলার টিমের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। এছাড়াও রোদ্দুরের নাচের স্কুলের শিক্ষক ও সহপাঠীদের অবদানও উল্লেখ করেছেন তারা। এই কঠিন পরিস্থিতিতে সবাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা তাদের জন্য বড় শক্তি হয়ে উঠেছে বলে জানান অভিভাবকরা।

উল্লেখ্য, গত ৫ মার্চ হঠাৎ করেই রোদ্দুরের শরীর খারাপ হয়। শ্বাসকষ্ট শুরু হওয়ায় প্রথমে তাকে শিশু মঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বাইপাসের অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, রোদ্দুর নিউমোনিয়ায় আক্রান্ত এবং তার বাম ফুসফুসে জল জমে গিয়েছিল। এর ফলে সংক্রমণ বেড়ে যায় এবং ফুসফুসের কাজ কমে যায়। পরিস্থিতি সামাল দিতে অস্ত্রোপচার করে শরীর থেকে জল বের করা হয়। যদিও পরে আরও একটি বড় অপারেশনের কথা বলা হলেও, সেটি আর করতে হয়নি বলে জানিয়েছে পরিবার।

Piya Chanda

                 

You cannot copy content of this page