জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সিংহাসনে ফিরল পুরনো চ্যাম্পিয়ন ‘পরিণীতা’! টিআরপি তালিকায় জমজমাট লড়াইয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ‘জোয়ার ভাটা’ ও ‘পরশুরাম’! এপ্রিলের প্রথম তালিকায় এগিয়ে জি বাংলা নাকি স্টার জলসা?

সপ্তাহের পর সপ্তাহ কোন ধারাবাহিক দর্শকদের মনে কতটা জায়গা করে নিচ্ছে, তার সবচেয়ে বড় মাপকাঠি হল টিআরপি তালিকা। এই তালিকাই বলে দেয় কোন গল্প, কোন চরিত্র বা কোন অভিনয় দর্শকদের কতটা টানছে। চলতি সপ্তাহেও সেই একই চিত্র স্পষ্ট, দারুণ প্রতিযোগিতার মধ্যে দিয়ে এগোচ্ছে বাংলা ধারাবাহিকগুলো। ওঠানামার মধ্যেও কিছু মেগা আবার নিজেদের জায়গা শক্ত করে নিচ্ছে, আবার কেউ কেউ পিছিয়েও পড়ছে।

তালিকার শেষ দিক থেকে যদি শুরু করা যায়, তাহলে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৫.৪। ধারাবাহিকটির গল্প ও আবেগঘন মুহূর্ত দর্শকদের মন ছুঁলেও, প্রতিযোগিতার চাপে শীর্ষে উঠতে পারেনি। তার ঠিক উপরে, অর্থাৎ চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। পল্লবী শর্মার কামব্যাক এই মেগায় ভালো সাড়া ফেললেও, ৫.৭ রেটিং নিয়ে এখনও শীর্ষ তিনে ঢুকতে পারেনি।

এরপর আসে তৃতীয় স্থান, এই জায়গাটি দখল করে রেখেছে ‘রাঙামতি তীরন্দাজ’, যার প্রাপ্ত নম্বর ৫.৯। ধারাবাহিকটির ধারাবাহিক গল্প বলার ধরণ এবং চরিত্রগুলির অভিনয় দর্শকদের আকৃষ্ট করছে। তবে আরও একটু জোরদার পারফরম্যান্স হলে শীর্ষ দুইয়ে ঢোকার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে জোর লড়াই, ‘জোয়ার ভাটা’ এবং ‘পরশুরাম’ দু’টিই ৬.০ রেটিং পেয়ে যৌথভাবে এই স্থান দখল করেছে। ‘জোয়ার ভাটা’ একসময় পিছিয়ে পড়লেও এখন আবার ঘুরে দাঁড়িয়েছে, আর ‘পরশুরাম’ও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে।

সবশেষে, প্রথম স্থানে ফিরে এসেছে ‘পরিণীতা’। ৬.৩ রেটিং নিয়ে আবারও বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। সামান্য ওঠানামার পরেও নিজের জায়গা পুনরুদ্ধার করে প্রমাণ করে দিয়েছে, দর্শকদের মনে এখনও তার দখল অটুট।

দেখে নেওয়া যাক আজকের টিআরপি
তালিকা

প্রথম: পরিণীতা (৬.৩)
দ্বিতীয়: জোয়ার ভাটা / পরশুরাম (৬.০)
তৃতীয়: রাঙামতি তীরন্দাজ (৫.৯)
চতুর্থ: তারে ধরি ধরি মনে করি (৫.৭)
পঞ্চম: ও মোর দরদিয়া (৫.৪)

Piya Chanda

                 

You cannot copy content of this page