জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ আবার দর্শকের জন্য দারুণ মোড় আনতে চলেছে। সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, রাজনন্দিনী হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মেয়েটিকে ঘিরে শঙ্কা বাড়ছে। অপু বিশ্বাস করছেন, এই নতুন রাজনন্দিনী কিঙ্কর অনিকেতের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। কিন্তু রাজলক্ষ্মী এখনও অপুর যুক্তিতে বিশ্বাস করতে নারাজ। এই পরিস্থিতিতে, নকল রাজনন্দিনী আচমকাই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং দুর্ঘটনার নাটক করে আর্য ও রাজলক্ষ্মীর মন জয় করার চেষ্টা করে।
অপুর জন্য এটা বড় ধাক্কা। সে চায় সত্য উদঘাটন হোক, কিন্তু নকল রাজনন্দিনী তার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় অপর্ণা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে আর্যকে চিঠি লিখে জানায়, যদি সত্যিই সে তাকে ভালোবাসে তবে তাকে খুঁজে এনে নেওয়ার চেষ্টা করুক। অপর্ণার এই সিদ্ধান্ত এবং চিঠি নতুন উত্তেজনার স্রোত তৈরি করছে। এবার দর্শক দেখতে পাবেন, আর্য কীভাবে অপর্ণাকে খুঁজে বের করার জন্য প্রতিকূলতার মুখে দাঁড়াবেন।
প্রোমোতে আরও দেখা যায়, আর্য অপর্ণার কাছে দ্রুত পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু নকল রাজনন্দিনী তার পথে বাধা সৃষ্টি করছে। সে একেবারেই দিচ্ছে না সুযোগ যে আর্য অপর্ণার সঙ্গে দেখা করতে পারে। এই পরিস্থিতি নতুন প্রশ্ন জাগাচ্ছে দর্শকের মনে, সত্যিই কি নকল রাজনন্দিনী আর্য-অপর্ণার পথে নতুন বাধা সৃষ্টি করবে, নাকি এই বিপদ কাটিয়ে তারা একত্রিত হতে পারবে। ধারাবাহিকের আগামী পর্বের জন্য দর্শকরা এখন উত্তেজনায় মুখিয়ে আছেন।
এর আগের কিছু পর্বে দেখানো হয়েছিল, আর্যর জন্মদিন উপলক্ষে অপর্ণা একাই সাজিয়েছিলেন। আর্য কেক কেটে অপর্ণাকে খাওয়ানোর সময় বলেছিলেন, সে চায় সারাজীবন অপর্ণা তার পাশে থাকুক। কিন্তু তারই ঠিক পর মুহূর্তে একজন পুরোহিত এসে জানায়, আর্যর প্রথম স্ত্রী মারা যায়নি, রাজনন্দিনী বেঁচে আছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে রাজলক্ষ্মী হকচকিয়ে ওঠেন। পুরোহিতের কথার পরে সত্যিই রাজনন্দিনী উপস্থিত হন, যদিও মানসিক ভারসাম্য ঠিক নেই।
আরও পড়ুনঃ রাহুলের রহস্যমৃ’ত্যুর কিনারা হয়নি এখনও, এরই মাঝে নিখোঁজ টলিউডের জনপ্রিয় পরিচালক উৎসব মুখার্জি! ইন্ডাস্ট্রির পরিস্থিতি ঘিরে বাড়ছে উদ্বেগ?
রাজনন্দিনী এসে আর্যকে জন্মদিনের রিটার্ন গিফ্ট চাওয়া নিয়ে জিজ্ঞেস করেন। অপর্ণা এই দৃশ্য দেখে চলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আর্য তার হাত ধরে দাঁড়ান। দর্শকের মনে নতুন প্রশ্ন জাগছে, রাজনন্দিনী কি সত্যিই বেঁচে আছে, নাকি তার মতো কেউ? এই নতুন মোড়ে অপর্ণা কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তার পুনর্জন্মের স্মৃতি কি সত্যি নাকি মিথ্যা, তা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ধারাবাহিকের পরবর্তী পর্বে এই রহস্যের সমাধানই দর্শকের জন্য সবচেয়ে বড় আকর্ষণ।
