জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পরিচালক বসে র‌ইল আর রাহুল সমুদ্রে নেমে ড্রোন শট নিতে বলল! এমনটা হয়? লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিস্ফো’রক পোস্ট পরিচালক অয়নের! টালিপাড়ায় বাড়ছে ক্ষোভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে তাঁর অকাল প্রয়াণকে ঘিরে ইতিমধ্যেই উঠেছে একাধিক প্রশ্ন। এর মাঝেই পরিচালকের বিস্ফোরক মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢেলেছে। শিল্পীমহলের একাংশের দাবি, এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে থাকতে পারে চরম অবহেলা।

এই পরিস্থিতিতে সরব হয়েছেন পরিচালক অয়ন চক্রবর্তী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাহুল কখনও নিজে থেকে ঝুঁকি নিয়ে ড্রোন শট দিতে জলে নামবেন না। অয়নের কথায়, রাহুল ছিলেন সম্পূর্ণ পরিচালক নির্ভর অভিনেতা, যিনি স্ক্রিপ্ট মেনে কাজ করতেন। তাঁর মতে, মৃত অভিনেতার উপর দায় চাপানোর চেষ্টা সম্পূর্ণ অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

ফেসবুকে দীর্ঘ পোস্টে অয়ন আরও লেখেন, রাহুলের অভিজ্ঞতা এবং পেশাদারিত্ব নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। তিনি এমন কোনও সিদ্ধান্ত নিতেন না যা তাঁর জীবনের জন্য বিপজ্জনক হতে পারে। বরং রাহুলের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রকৃত দায় এড়ানোর চেষ্টা চলছে বলেই ইঙ্গিত দিয়েছেন পরিচালক, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চরমে উঠেছে।

এর আগে অভিনেতা গৌরব চক্রবর্তী-ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি স্পষ্ট ভাষায় লিখেছিলেন, এত ধোঁয়াশা এবং সত্য লুকোনোর চেষ্টা আর সহ্য করা যাচ্ছে না। সহকর্মীদের একের পর এক প্রতিবাদ প্রমাণ করে দিচ্ছে, রাহুলের মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছেন না কেউই।

এদিকে ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে টালিগঞ্জে আন্দোলনের প্রস্তুতি জোরদার হচ্ছে। আগামী ৪ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিও থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেখানে অংশ নিতে পারেন বহু অভিনেতা ও টেকনিশিয়ান। নিরাপত্তার অভাব এবং ঘটনার প্রকৃত সত্য সামনে আনার দাবিতে এই আন্দোলন আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page