জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“খাইবার পাসের চাহিদা মেটাতে লোকের টাকা মারে…মেট্রো রেলের মতো মুখ, চার দিনে নাকি সাইবার ক্রা’ইম অফিসার” ‘জোয়ার ভাঁটা’র ট্রোল ভিডিও নিয়ে উজি-নিশা, ওরফে আরাত্রিকা ও শ্রুতির সপাটে জবাব! কী বললেন অভিনেত্রীরা?

জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) এবার আরও একবার আলোচনায় এসেছে। দুই বোনের গল্পে যেখানে নানা নাটকীয়তা চলছে, সেখানে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি মজাদার ট্রোল ভিডিও। ভিডিওটি তৈরি করেছেন ঝিলাম গুপ্তা, যেখানে তিনি উজি চরিত্রকে সাইবার ক্রাইম দমন শাখার পুলিশ অফিসার হিসেবে খুব দ্রুত কাজ শুরু করতে দেখা নিয়ে মজা করেছেন। মূলত, চার দিনের মধ্যে উজি কীভাবে এমন একটি দায়িত্ব পেল, তা নিয়েই ঝিলাম স্যাটায়ার করেছেন।

তাঁর এই ভিডিওতে নজর কেড়েছে ‘আরাত্রিকা মাইতি’ (Aratrika maity)। ঝিলাম জানালেন, সরকারি চাকরি পাওয়ার জন্য সাধারণত জীবন পার হয়ে যায়, কিন্তু সিরিয়ালে উজি মাত্র কয়েক দিনের মধ্যে সাইবার ক্রাইম অফিসার হয়ে ওঠেন, এটি ছিল তাঁর ভিডিওর মূল মজা। তিনি আবার দাবি করেন, সিরিয়ালে এমন অদ্ভুত চরিত্রের জন্ম দেওয়ার পিছনে এক ধরনের শিল্প রয়েছে, যা বাস্তবে কম দেখা যায়। ঝিলামের এই ভিডিওতে এক লাইনে বলা হয়েছিল ‘উজি শপথ নিয়েছে, সাইবার ক্রাইম অফিসার হবই’।

যা দর্শকদের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আরাত্রিকা মাইতির প্রতিক্রিয়া ছিল চমকপ্রদ। তিনি ঝিলামের ভিডিওর প্রশংসা করেছেন এবং লিখেছেন, ‘‘তোমার ভিডিওগুলো আমি খুব পছন্দ করি!’’ তিনি আরও জানান, এর আগেও ঝিলাম তাঁর অন্য একটি ভিডিওতে কমেন্ট করেছিলেন। যদিও এই ট্রোল ভিডিও নিয়ে কিছুটা ব্যাখ্যা দিয়েছেন আরাত্রিকা। তিনি জানালেন, উজি প্রথম থেকেই ইউপিএসসি (UPSC)পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। সিরিয়ালের গল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

তবে খুব দ্রুততার সাথে সেই পুরো ট্রেনিং পর্বটি দেখানো হয়েছে। আরাত্রিকার ব্যাখ্যার পর ঝিলামও তাঁর ভুল স্বীকার করে নিয়েছেন। মজা করে তিনি লিখেছেন, ‘‘প্রিয়, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও।’’ ঝিলাম আরও জানিয়েছেন, তিনি ভবিষ্যতে আরও ট্রোল ভিডিও বানাবেন, তবে সিরিয়াল নিয়ে তার মজা করে ট্রোলিং চলতেই থাকবে। ঝিলামের স্পোর্টিং মন্তব্য দেখে আরাত্রিকাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ‘‘কখনো দেখা হলে একসঙ্গে চা খাবো, শুভেচ্ছা নিও!’’ এছাড়া, ভিডিওটি দেখে অভিনেত্রী শ্রুতি দাসও মন্তব্য করেছেন। বিশেষত, ঝিলামের ‘খাইবার পাসের মতো চাহিদা মেটাতে স্ক্যাম করে নিশা’ এই লাইনটি তাঁর মনে দাগ কেটেছে। তবে দুই নায়িকাই জানিয়ে দিয়েছেন, তাঁরা পুরো ভিডিওটি মজার ছলেই নিয়েছেন। এই ধরনের ট্রোলিং মূলত সিরিয়ালের দৃশ্য বা চরিত্রের কিছু অদ্ভুত দিক তুলে ধরে দর্শকদের হাসির খোরাক দেয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page