জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“পরিণীতা” এবং “পরশুরাম”কে টপকে লড়াইয়ে প্রথম স্থান দখল করলো “তারে ধরি ধরি মনে করি”! প্রথম সপ্তাহেই “কমলা নিবাস”র বাজিমাত, “জোয়ার ভাঁটা” কি নিজের স্থান বজায় রাখতে পারল? টিআরপি তালিকায় বাকি ধারাবাহিকের স্থান কোথায়?

বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলোর মধ্যে প্রতিনিয়ত চলছে তীব্র প্রতিযোগিতা। কোন সিরিয়াল দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারছে, তা স্পষ্ট হয় সাপ্তাহিক টিআরপি তালিকায়। এই সপ্তাহেও সেই লড়াই আরও জমে উঠেছে, যেখানে কিছু ধারাবাহিক নিজেদের অবস্থান ধরে রেখেছে, আবার কিছু নতুন করে উঠে আসার ইঙ্গিত দিচ্ছে।

পঞ্চম স্থানে রয়েছে “কুসুম”, যার প্রাপ্ত নম্বর 5.0। ধারাবাহিকটি ধীরে ধীরে নিজের দর্শকসংখ্যা ধরে রাখছে। চতুর্থ স্থানে রয়েছে “জোয়ার ভাঁটা” 5.1 পয়েন্ট নিয়ে, যা শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে। অন্যদিকে তৃতীয় স্থানে উঠে এসেছে “পরশুরাম”, যার স্কোর 5.3, নিজের সত্য স্থান থেকে পিছিয়ে এসেছে ধারাবাহিকটি।

দ্বিতীয় স্থানে রয়েছে “পরিণীতা”, 5.4 নম্বর পেয়ে। ধারাবাহিকটি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে চলেছে এবং কিন্তু এই সপ্তাহের তালিকায় আর শীর্ষ স্থান দখল করা হয়নি। এই সপ্তাহে টপ পজিশনে রয়েছে “তারে ধরি ধরি মনে করি”, যার টিআরপি 5.6। এটি আবারও প্রমাণ করেছে যে দর্শকের ভালোবাসায় তারা এখনও সবার উপরে অবস্থান করছে।

অন্যদিকে ট্রেন্ডিং তালিকায় বেশ কিছু ধারাবাহিক নজর কেড়েছে। “কমলা নিবাস” 4.0 পয়েন্ট পেয়েছে। “লক্ষ্মী ঝাঁপি” 4.4 পয়েন্টে রয়েছে, একই সঙ্গে “লক্ষ্মী ঝাঁপি” এবং ‘ও মোর দরদিয়া”ও 4.4 স্কোর ধরে রেখেছে। প্রতিজ্ঞা এবং সংসারের সংকীর্তন 4.4 এবং “ শুধু তোমারই জন্য” 3.2 পেয়েছে। “কনে দেখা আলো” 4.3 এবং “আনন্দী” 1.8 পয়েন্টে রয়েছে।

দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা—

১ : তারে ধরি ধরি মনে করি – 5.6
২ : পরিণীতা – 5.4
৩ : পরশুরাম – 5.3
৪ : জোয়ার ভাঁটা – 5.1
৫ : কুসুম – 5.0

সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকা আবারও প্রমাণ করল যে বাংলা ধারাবাহিকের প্রতিযোগিতা কতটা কঠিন। কারও অবস্থান শক্ত হচ্ছে, আবার কেউ পিছিয়ে পড়ছে। আগামী সপ্তাহে কোন সিরিয়াল নতুন চমক আনবে, সেটাই এখন দেখার।

Piya Chanda

                 

You cannot copy content of this page