জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“উজির জীবনের কালো ছায়া তুমি!” ব’ন্দুক তাক করে গু’লি চালাল ঋষি, নিশার মৃ’ত্যুতে ‘জোয়ার ভাঁটা’-য় সম্পর্কের ভয়’ঙ্কর ভাঙন! আসছে ধুন্ধুমার পর্ব!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’য় আবারও বড় চমক সামনে এল। নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। এবার গল্প এমন জায়গায় পৌঁছেছে, যেখানে সম্পর্ক, বিশ্বাস আর প্রতিশোধ সবকিছু একসঙ্গে জড়িয়ে যাচ্ছে। প্রোমোতে দেখা যাচ্ছে, নিশার বাগদানের দিনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। অনুষ্ঠানস্থলে উপস্থিত নেই নিশা, আর সেই কারণেই তাকে আনতে বেরিয়ে পড়ে ঋষি। কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও দু’জনের ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে উজি। সেখান থেকেই রহস্য আরও ঘনীভূত হতে শুরু করে। দর্শকদের মতে, এই ট্র্যাকেই ধারাবাহিকের গল্প বড় মোড় নিতে চলেছে।

নতুন প্রোমোর সবচেয়ে চমকে দেওয়া দৃশ্যে দেখা যায়, ঋষি নিশাকে একটি ছাদে নিয়ে গিয়েছে। সেখানে নিশার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে সে। ঋষি স্পষ্ট জানিয়ে দেয়, সে আর কোনওভাবেই নিশাকে উজির ক্ষতি করতে দেবে না। বোনের হবু বরকে এমন রুদ্ররূপে দেখে ভয় পেয়ে যায় নিশা। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, “আমি উজির কোনও ক্ষতি করব না।” এরপর সে আরও বলে, “আমি কেন নিজের বোনের ক্ষতি করব? আমার থেকে উজির ভাল আর কেউ চাইতে পারে না, আমার থেকে উজিকে আর কেউ ভালবাসতে পারে না।” এই সংলাপেই স্পষ্ট, দুই বোনের সম্পর্কের টানাপোড়েনই এখন গল্পের কেন্দ্রবিন্দু।

নিশার কথার পরেও শান্ত হয় না ঋষি। সে জানায়, “আমি আমার স্ত্রীকে নিশার থেকে বেশি ভালবাসি।” এরপর আরও বলে, “উজির জীবনের সব থেকে বড় কালো ছায়া নিশাই।” এই কথার পরই সে গুলি চালিয়ে দেয় বলে দেখা যায় প্রোমোতে। একই সময় বাড়িতে উজি ও নিশার একসঙ্গে থাকা ছবি ভেঙে পড়ে। এই দৃশ্যকে ঘিরে বাড়ছে রহস্য। সত্যিই কি নিশার মৃত্যু হবে, নাকি এটি নতুন কোনও পরিকল্পনার অংশ, তা নিয়ে এখন দর্শকদের মধ্যে নানা প্রশ্ন উঠছে। প্রোমোর শেষ মুহূর্তেই তৈরি হয়েছে সবচেয়ে বড় সাসপেন্স।

এখন প্রশ্ন উঠছে, যদি নিশার সত্যিই কিছু হয়ে থাকে, তাহলে এরপর কী করবে উজি? দিদির মৃত্যুর জন্য কি স্বামী ঋষির বিরুদ্ধে যাবে সে? আবার অনেকের মনে প্রশ্ন, পরিবারের দাদার ঘটনার মতোই কি নিশার মৃত্যুর অভিযোগও ঋষির ঘাড়ে চাপবে? এই সব জল্পনাই এখন ঘুরছে ধারাবাহিকপ্রেমীদের মধ্যে। তবে পুরো উত্তর মিলবে আগামী পর্বগুলিতেই। নির্মাতারা গল্পকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছেন, যেখানে প্রতিটি চরিত্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই দর্শকদের আগ্রহও বেড়েছে বহুগুণ।

প্রোমো সামনে আসার পর সামাজিক মাধ্যমে দর্শকদের নানা প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। এক দর্শক লিখেছেন, “এটা মনে হয় ঋষি না। ঋষির ছদ্মবেশে কেউ এসেছে, ভানু অথবা সায়ন্তন মিলিয়ে নেবেন কথাটা।” আরেকজন লিখেছেন, “আমি জানতাম বিয়েটা হবে না, এখন হয়তো নিশা স্মৃতি হারাবে, উজি জোয়ার ভাঁটা গান গেয়ে স্মৃতি ফেরানোর চেষ্টা করবে।” উল্লেখ্য, ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকটি জি বাংলার পর্দায় প্রতিদিন রাত পৌনে ৯টায় সম্প্রচারিত হয়। আগামী ৭ মে থেকে ৯ মে পর্যন্ত এই বিশেষ ট্র্যাক দেখানো হবে। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি।

Piya Chanda

                 

You cannot copy content of this page