জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপি যুদ্ধ ধু’ন্ধুমার! একসঙ্গে বেঙ্গল টপার ‘পরশুরাম’, ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ও ‘তারে ধরি ধরি মনে করি!’ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোথায় দাঁড়িয়ে বাকিরা?

বাংলা ধারাবাহিক আর দর্শকদের সম্পর্ক যেন দিন দিন আরও গভীর হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা নামলেই টিভির সামনে বসে পড়ছেন দর্শকরা, আর কোন গল্প কতটা মানুষের মন ছুঁতে পারছে তারই সবচেয়ে বড় প্রমাণ মিলছে সাপ্তাহিক টিআরপি তালিকায়। এই সপ্তাহেও জমজমাট প্রতিযোগিতার মধ্যেই একাধিক জনপ্রিয় ধারাবাহিক নিজেদের জায়গা ধরে রাখল। কোথাও পারিবারিক টানাপোড়েন, কোথাও রহস্য আর আবেগ সব মিলিয়ে ছোটপর্দার লড়াই এখন তুঙ্গে।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে ‘কনে দেখা আলো’। ধারাবাহিকটি এই সপ্তাহে পেয়েছে ৪.২ নম্বর। বর্তমানে গল্পের আবেগঘন মুহূর্ত এবং চরিত্রদের সম্পর্ক দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘ও মোর দরদিয়া’, ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং ‘গঙ্গা’। এই তিন ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৩। ভিন্ন স্বাদের গল্প হলেও দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে প্রতিটি সিরিয়ালই।

তৃতীয় স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৪। টানটান নাটকীয়তা এবং সম্পর্কের জটিল সমীকরণ দর্শকদের আকর্ষণের মূল কারণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘পরিণীতা’। এই সপ্তাহে ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৪.৬। ধারাবাহিকের আবেগঘন গল্প এবং মুখ্য চরিত্রদের অভিনয় দর্শকদের মন জয় করে চলেছে ধারাবাহিকভাবে।

তবে এই সপ্তাহের আসল চমক প্রথম স্থান নিয়ে। সবার উপরে জায়গা করে নিয়েছে ‘পরশুরাম’, ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’। এই তিন ধারাবাহিক ৪.৭ নম্বর পেয়ে একসঙ্গে বেঙ্গল টপার হয়েছে।

দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকা

১) ‘পরশুরাম’ + ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ + ‘তারে ধরি ধরি মনে করি’ — ৪.৭
২) ‘পরিণীতা’ — ৪.৬
৩) ‘জোয়ার ভাঁটা’ — ৪.৪
৪) ‘ও মোর দরদিয়া’ + ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + ‘গঙ্গা’ — ৪.৩
৫) ‘কনে দেখা আলো’ — ৪.২

Piya Chanda

                 

You cannot copy content of this page