জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মুখ থুবড়ে পড়ল ‘তারে ধরি ধরি’!টিআরপির তালিকায় দ্বিমুখী টক্কর, শীর্ষস্থান দখল করল ‘পরশুরাম’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’! সেরা পাঁচ থেকে ছিটকে গেল জি বাংলার ধারাবাহিকগুলি? হাড্ডাহাড্ডি লড়াইয়ে, এই সপ্তাহে কে কত নম্বরে?

বাংলা বিনোদন জগতে ধারাবাহিক শুধু টেলিভিশনের গল্প নয়, বহু মানুষের প্রতিদিনের আবেগের সঙ্গী। কোন সিরিয়ালের গল্প দর্শকের মনে জায়গা করে নিচ্ছে, আর কোন ধারাবাহিক ধীরে ধীরে পিছিয়ে পড়ছে, তার সবচেয়ে বড় প্রমাণ মেলে সাপ্তাহিক টিআরপি তালিকায়। ২১ মে ২০২৬, বৃহস্পতিবারের নতুন তালিকাতেও দেখা গেল বেশ কিছু চমক।

এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে একসঙ্গে চারটি ধারাবাহিক। ‘কুসুম’, ‘ঘূর্ণি’, ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং ‘গঙ্গা’ প্রত্যেকেই পেয়েছে ৪.২ পয়েন্ট। তালিকার এই জায়গায় এতগুলি ধারাবাহিকের একসঙ্গে থাকা থেকেই বোঝা যাচ্ছে প্রতিযোগিতা কতটা কঠিন হয়ে উঠেছে। অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাটা’। ধারাবাহিকটি এই সপ্তাহে পেয়েছে ৪.৩ পয়েন্ট।

তৃতীয় স্থানে উঠে এসেছে ‘পরিণীতা’। ধারাবাহিকটির নিয়মিত গল্প এবং চরিত্রের টান দর্শকদের ধরে রাখতে সাহায্য করেছে বলেই মনে করছেন অনেকে। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৪.৭। খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’, ধারাবাহিকটি পেয়েছে ৪.৮ পয়েন্ট। প্রথম স্থানের খুব কাছাকাছি পৌঁছেও শেষ মুহূর্তে শীর্ষস্থান হাতছাড়া হয়েছে তাদের।

তবে এই সপ্তাহের আসল চমক ‘পরশুরাম’ এবং ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ৪.৯ পয়েন্ট নিয়ে এই দুটি ধারাবাহিক দখল করেছে প্রথম স্থান। দর্শকদের কাছে গল্পের গতি এবং নতুনত্বই এই সাফল্যের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। টিআরপি তালিকার শীর্ষে উঠে এসে ধারাবাহিকটি আবারও প্রমাণ করল, দর্শকের মন জিততে পারলেই শেষ কথা বলে জনপ্রিয়তাই।

দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা —

১) পরশুরাম + প্রফেসর বিদ্যা ব্যানার্জি — ৪.৯

২) তারে ধরি ধরি মনে করি — ৪.৮

৩) পরিণীতা — ৪.৭

৪) জোয়ার ভাটা — ৪.৩

৫) কুসুম, ঘূর্ণি, প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা — ৪.২

Piya Chanda

                 

You cannot copy content of this page