দীর্ঘদিনের সম্পর্ক, পরিবারের অমত আর সেই টানাপোড়েনের মাঝেই চরম সিদ্ধান্ত নিল এক জনপ্রিয় জুটি। ছেলের প্রেম মেনে নিতে নারাজ মা, অন্যদিকে পরিবারের আশীর্বাদ ছাড়া বিয়েতে রাজি নন প্রেমিকাও। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যেখানে সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়েই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা। প্রেমিকার বাবা জানিয়ে দেন তারা আর শহরে থাকবে না, সব ছেড়ে অন্য জায়গায় ফিরে যাবেন। সেই কথা শুনেই পরিস্থিতি সামাল দিতে বড়সড় মিথ্যে বলে বসে নায়ক।
সে দাবি করে, তার মা নাকি ইতিমধ্যেই এই সম্পর্ক মেনে নিয়েছেন এবং বিয়েতে কোনও আপত্তি নেই। কিন্তু সেই কথা শুনে অবাক হয়ে যায় প্রেমিকা নিজেই। কারণ সে খুব ভালভাবেই জানত, আসলে বিষয়টা মোটেও তেমন নয়। ছেলের মা এখনও এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তাই মায়ের অমতে বিয়ে করতে চাইছিল না সে। তার মনে হচ্ছিল, এভাবে বিয়ে করলে ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হতে পারে। কিন্তু অন্যদিকে প্রেমিক তাকে হারানোর ভয় পাচ্ছিল। তাই পরিস্থিতি সামাল দিতে নতুন পথ খুঁজে বের করে সে।
নায়ক জানায়, তার মায়ের উদ্যোগেই যে গণবিবাহের আয়োজন করা হয়েছে, সেখানেই তারা বিয়ে করবে। এতে অন্তত পরোক্ষভাবে মায়ের সম্মতি থাকবে বলেই সে প্রেমিকাকে বোঝানোর চেষ্টা করে। অনেক ভাবনাচিন্তার পর শেষ পর্যন্ত সেই কথাতেই রাজি হয়ে যায় তরুণী। এদিকে এই বিয়ের খবর পৌঁছে যায় ছেলের মায়ের কানেও। আর তারপর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার ইঙ্গিত মিলেছে। কারণ এতদিন ধরে এই সম্পর্ক নিয়ে তার আপত্তির কথা স্পষ্ট ছিল। ছেলে নিজের সিদ্ধান্তে এত বড় পদক্ষেপ নিতে চলেছে, সেটা জানার পর তিনি কী করবেন, তা নিয়েই এখন জোর জল্পনা শুরু হয়েছে।
শেষ মুহূর্তে তিনি হয়তো এই বিয়ে আটকানোর চেষ্টা করতে পারেন। আবার হয়তো, ছেলের জেদের সামনে শেষ পর্যন্ত নরম হবেন তিনিও। তবে এখনও পর্যন্ত তাঁর তরফে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে পুরো ঘটনাকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যেও। কারণ এই জুটির সম্পর্ক নিয়ে নানান টানাপোড়েন দেখা যাচ্ছিল দীর্ঘদিন। সেই কারণেই এবার তাদের বিয়ে ঘিরে আগ্রহ আরও বেড়েছে। জানা গিয়েছে, আসলে পুরো ঘটনাটিই জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘কুসুম’-এর নতুন মোড়।
আরও পড়ুনঃ বেঙ্গল টপারের হাডাহাড্ডি লড়াইয়ে নিজের স্থান হারালো ‘পরিণীতা’! শীর্ষস্থান দখল করল ‘পরশুরাম’ ও ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’! স্টারের দাপটে কোণঠাসা জি বাংলা! এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা পাঁচে কারা?
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের নতুন প্রোমো, যেখানে কুসুম ও আয়ুষের সম্পর্কের টানাপোড়েন এবং বিয়ের সিদ্ধান্ত দেখানো হয়েছে। ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তনিষ্কা তিওয়ারি এবং সপ্তর্ষি রায়। বিগত কয়েক সপ্তাহ ধরে টানা টিআরপি তালিকায় ভাল ফল করছে ‘কুসুম’। কখনও সেরা দশ, আবার কখনও সেরা পাঁচেও জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক। এবার আয়ুষ ও কুসুমের বিয়ে ঘিরে গল্প কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।
