অস্কার ওয়াইল্ডের বিখ্যাত গল্প দ্যা সেলফিশ জায়েন্ট ছোটবেলায় অনেকেই পড়েছেন। সেই গল্পের স্বার্থপর দৈত্যের সঙ্গে এবার নিজের এবং বর্তমান সমাজের মিল খুঁজে পেলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সম্প্রতি একটি পডকাস্টে তিনি জানান, গল্পটির একটি বিশেষ অংশ আজও তাঁর মনে গভীরভাবে গেঁথে রয়েছে।
soulconnection_podcast-এ দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, ছোটবেলায় গল্পটি পড়ার সময় একটি লাইন তাঁকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, সেই স্বার্থপর দৈত্যের কথা বলারও সীমাবদ্ধতা ছিল।অভিনেত্রীর মতে, আজকের সময়ে অনেক মানুষই যেন একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন।
রুক্মিণীর কথায়, এখন এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে কিছু বলার আগে বারবার ভাবতে হয়। নিজের মতামত বা অনুভূতি প্রকাশের ক্ষেত্রেও অনেক সময় সীমারেখা মেনে চলতে হয়। তাঁর মতে, এই কারণেই বর্তমান সমাজের মানুষদের সঙ্গে সেই গল্পের চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়।
তিনি আরও জানান, ছোটবেলায় ওই অংশ পড়ে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে সঙ্গে সঙ্গে বাড়ির বড়দের কাছে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। তখনই কথাগুলি তাঁর মনে দাগ কেটেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই অনুভূতির গুরুত্ব আরও বেশি করে উপলব্ধি করেছেন বলে জানান অভিনেত্রী।
আরও পড়ুনঃ বাবার মৃ’ত্যুর সাক্ষী হয়েছিল প্রথমবার বিয়ের মণ্ডপে, দ্বিতীয়বার পিঁড়িতে বসতেই মিলল ভালোবেসে প্রতারণা! ‘জোয়ার ভাঁটা’য় নিশার ভাগ্য ঘিরে দর্শকদের আক্ষেপ! তবে কি বিয়েই নিশার জীবনের সবচেয়ে বড় অভিশা’প?
এদিকে কাজের ক্ষেত্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন রুক্মিণী। চলতি বছরের অগস্টে মুক্তি পেতে চলেছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। করিমুল হকের জীবনকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন দেব। বিনয় মুদগিল পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার ও নন্দী মুভিজ। ছবিতে আরও রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায় এবং ইন্দ্রাশিস রায়। এছাড়াও ইতিমধ্যেই শুভশ্রীর সঙ্গে নিজের আগামী ছবির শুটিং শুরু করে দিয়েছেন দেব! এই পরিস্থিতিতে রুক্মিণীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
