জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চ হোক বা জামাইষষ্ঠীর বিশেষ অনুষ্ঠান, জি বাংলায় জুটি মানেই শ্বেতা-রুবেল? কেন বাকিরা কী নেই? কিসের জোরে অন্য সব তারকা জুটিকে ছাপিয়ে বারবার এই দু’জনের উপরই ভরসা করছে চ্যানেল, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও অজানা সমীকরণ? প্রশ্ন তুলছে নেট পাড়া

বিনোদন জগতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা শুধু নিজেদের অভিনয় দক্ষতার জন্যই নয়, ব্যক্তিগত জীবন ও সম্পর্কের কারণেও দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে ওঠেন। ছোটপর্দার কোনও জুটিকে দর্শক যদি একবার মন থেকে গ্রহণ করে নেয়, তাহলে সেই জনপ্রিয়তা অনেক সময় পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও ছড়িয়ে পড়ে। তাঁদের কাজ, সম্পর্ক, ব্যক্তিগত মুহূর্ত থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি সবকিছু নিয়েই অনুরাগীদের মধ্যে থাকে আলাদা আগ্রহ। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসও ঠিক এমনই এক জুটি, যাঁদের জনপ্রিয়তা নিয়ে এখন নতুন করে চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

বর্তমান বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত ও দর্শকপ্রিয় জুটি হলেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’-র সেটেই প্রথম পরিচয় এবং সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেমের সম্পর্ক। দীর্ঘদিনের সেই সম্পর্ক অবশেষে ২০২৫ সালের ১৯ জানুয়ারি বিয়ের মাধ্যমে পূর্ণতা পায়। অভিনয় জীবনে দু’জনেই নিজ নিজ ক্ষেত্রে সফল। রুবেল দাস প্রথমে নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পান জি বাংলার ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মঞ্চ থেকে। পরে ‘বেপরোয়া’, ‘ভানুমতীর খেল’, ‘বাগ বন্দি খেলা’, ‘যমুনা ঢাকি’ ও ‘নিম ফুলের মধু’র মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করে দর্শকদের মন জয় করেন। অন্যদিকে শ্বেতা ভট্টাচার্য ‘তুমি রবে নীরবে’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘কনক কাঁকন’ এবং ‘যমুনা ঢাকি’-র মতো ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তবে সম্প্রতি এই তারকা দম্পতিকে ঘিরে অন্য এক আলোচনা শুরু হয়েছে। দর্শকদের একাংশের নজরে এসেছে, জি বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও বিশেষ আয়োজনের সঙ্গে বারবার দেখা যাচ্ছে শ্বেতা ও রুবেলকে। কিছুদিন আগে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর বিশেষ পর্বে রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সঞ্চালনার দায়িত্বে দেখা গিয়েছিল তাঁদের। শুধু তাই নয়, জি বাংলার জামাইষষ্ঠী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও এই তারকা দম্পতির উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ার মতো। ফলে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, কেন বারবার একই জুটিকেই বেছে নেওয়া হচ্ছে?

সমাজমাধ্যমে এই বিষয়টি নিয়ে একাধিক মন্তব্যও সামনে এসেছে। কেউ লিখেছেন, “জানিনা শ্বেতা আর রুবেল দাসের সঙ্গে জি বাংলার কী বিশেষ সম্পর্ক আছে।” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “যেখানে চলতি ধারাবাহিকের বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, সেখানে প্রায় সব বিশেষ অনুষ্ঠানেই কেন এই জুটিকেই দেখা যায়?” আরও একজন মন্তব্য করেছেন, “একটা চ্যানেলের মন জয় করতে পারলে কীভাবে সব জায়গায় সুযোগ পাওয়া যায়, সেটা কেউ শেখালে ভালো হয়।” এই ধরনের মন্তব্য দ্রুত ভাইরাল হয়েছে এবং অনেকেই সেই আলোচনায় অংশ নিয়েছেন।

তবে অন্য একটি অংশের দর্শক আবার মনে করছেন, শ্বেতা ও রুবেলের জনপ্রিয়তাই তাঁদের বারবার এমন সুযোগ এনে দিচ্ছে। দীর্ঘদিন ধরে তাঁরা দর্শকদের কাছে পরিচিত মুখ এবং বাস্তব জীবনের জুটি হিসেবেও তাঁদের গ্রহণযোগ্যতা যথেষ্ট বেশি। ফলে চ্যানেল কর্তৃপক্ষ বিশেষ অনুষ্ঠানগুলিতে তাঁদের ব্যবহার করলে দর্শকদের আগ্রহও বাড়ে। যদিও এই বিতর্ক বা প্রশ্নের বিষয়ে এখনও পর্যন্ত জি বাংলা কিংবা শ্বেতা-রুবেলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু সমাজমাধ্যমের এই আলোচনা স্পষ্ট করে দিয়েছে, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এই তারকা দম্পতিকে ঘিরে দর্শকদের আগ্রহ এখনও তুঙ্গে।

Piya Chanda

                 

You cannot copy content of this page