জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“পর্দায় আর আগের মতো মন ছুঁতে পারছেন না, আকর্ষণ দিন দিন ফিকে হয়ে যাচ্ছে!” জুটির সেই জৌলুস কোথায়? ‘আপনারা কি শুধুই অর্থের জন্য অভিনয় করেন?’ ‘তারে ধরি ধরি’তে বিশ্বরূপ-পল্লবীকে নিয়ে আক্ষেপ দর্শকদের, জুটছে কটা’ক্ষ

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ শুরু থেকেই ভক্তি, আধ্যাত্মিকতা এবং সম্পর্কের আবেগঘন গল্প দিয়ে দর্শকদের নজর কেড়েছে। নবদ্বীপের পটভূমিতে তৈরি এই ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে গোরা এবং রূপমঞ্জুরীর গল্প। পরে গল্পে অদ্বিতীয়ার আগমনে কাহিনিতে নতুন মোড় আসে। গোরা চরিত্রে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং রূপমঞ্জুরী ও পরে অদ্বিতীয়া চরিত্রে পল্লবী শর্মার অভিনয় শুরু থেকেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে তাঁদের জুটির রসায়নই ধারাবাহিকটির অন্যতম বড় আকর্ষণ বলে মনে করেন অনুরাগীদের বড় একটি অংশ। তাই এই জুটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও বরাবরই অনেক বেশি।

সম্প্রতি সমাজমাধ্যমে এই জুটিকে নিয়ে এক দর্শকের দীর্ঘ প্রতিক্রিয়া নতুন করে নজর কেড়েছে। তাঁর কথায়, বহুদিন পর টেলিভিশনে এমন একটি জুটি দেখা গিয়েছিল, যাদের একেবারে নিখুঁত মনে হতো। শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক এবং সহজ মেলামেশা দর্শকদের খুব ভালো লেগেছিল। সাধারণত খুব সংযত স্বভাবের পল্লবী শর্মাকেও বিশ্বরূপের সঙ্গে প্রাণ খুলে হাসতে, গল্প করতে এবং বিভিন্ন সাক্ষাৎকারে স্বচ্ছন্দভাবে কথা বলতে দেখা গিয়েছিল। সেই সব মুহূর্ত দেখে অনেকেই ভেবেছিলেন, এই জুটির জনপ্রিয়তা আরও অনেক দূর যাবে। কিন্তু সময়ের সঙ্গে সেই ছবিটাই যেন বদলে যেতে শুরু করেছে বলে মনে করছেন ওই দর্শক।

প্রতিক্রিয়ায় আরও বলা হয়েছে, ধারাবাহিকের নেপথ্যের ভিডিও এখন আগের তুলনায় অনেক কম দেখা যায়। পল্লবী শর্মাকে এমনিতেই খুব বেশি সংবাদমাধ্যমের সামনে দেখা যায় না। তার উপর এখন বিশ্বরূপ ও পল্লবীকে একসঙ্গে নিয়ে সাক্ষাৎকারও খুব একটা চোখে পড়ে না বলেই অভিযোগ। যে কয়েকটি সাক্ষাৎকার প্রকাশিত হয়, সেখানেও তাঁদের বদলে অন্য শিল্পীদের কথাই বেশি শোনা যায় বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। এমনকি একটি সাক্ষাৎকারে পল্লবীকে বলতে শোনা গিয়েছিল, বিশ্বরূপ নাকি গল্পটাও পড়েন না বা সবসময় জানেন না। দর্শকের মতে, এই ধরনের দায়সারা মনোভাব তাঁদের ভালো লাগে না। তাঁর প্রশ্ন, তাঁরা কি শুধুই অর্থের জন্য অভিনয় করেন, নাকি নিজেদের চরিত্রগুলোকেও ভালোবাসেন?

শুধু পর্দার বাইরের বিষয় নয়, পর্দার গল্প নিয়েও হতাশা প্রকাশ করেছেন ওই অনুরাগী। তাঁর দাবি, ধারাবাহিকে একজন চরিত্র আরেকজনকে গভীরভাবে ভালোবাসলেও অপরজনের আচরণে সেই অনুভূতির প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। ফলে তাঁদের সম্পর্কের অগ্রগতি নিয়েও আশাহত দর্শকদের একাংশ। তাঁর মতে, পর্দার বাইরের সেই সহজ সম্পর্ক এবং পর্দার রসায়ন, দুটোই যেন কোথায় হারিয়ে গেছে। দর্শকদের চাহিদার বিষয়টি নিয়েও কারও তেমন মাথাব্যথা নেই বলেই তাঁর অভিযোগ। এমনকি প্রযোজনা সংস্থারও এই জনপ্রিয় জুটিকে ঘিরে আগের মতো উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও তিনি মনে করেন।

দর্শকের বক্তব্যে আরও উঠে এসেছে, একসময় বিশ্বরূপ ও পল্লবীর জুটিকে ঘিরে এতটাই উন্মাদনা ছিল যে অনেকেই তাঁদের বাস্তব জীবনেও একসঙ্গে দেখতে চাইতেন। ভবিষ্যতে সেরা জুটি, সেরা বর এবং সেরা বউয়ের মতো বিভিন্ন সম্মানও তাঁরা পাবেন বলে আশা করেছিলেন অনুরাগীরা। কিন্তু এখন সেই উচ্ছ্বাস অনেকটাই কমে গিয়েছে বলে মনে করছেন তিনি। তাঁর দাবি, ভক্তিমূলক বা আধ্যাত্মিক গল্প থাকলেও এই ধারাবাহিকের সবচেয়ে বড় শক্তি বিশ্বরূপ-পল্লবী জুটিই। তাই তাঁদের জনপ্রিয়তা এবং রসায়ন আগের মতো ফিরিয়ে আনতে পারলে ধারাবাহিকটিও আবার নতুন করে দর্শকদের আরও বেশি আকৃষ্ট করতে পারবে বলে আশা করছেন অনেক অনুরাগী।

Piya Chanda

                 

You cannot copy content of this page