জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এই বন্দি বাড়িতে আর থাকব না, চিরতরে চলে যাব” সম্রাটের পাগলামি আর নিয়ন্ত্রণ সহ্য করতে না পেরে বড় সিদ্ধান্ত ঝিনুকের, সত্যিই কি এবার ছেড়ে যাবে সে? ‘কমলা নিবাস’-এর গল্পে নতুন মোড়!

জি বাংলার ‘কমলা নিবাস’-এর (Kamala Nibas) সাম্প্রতিক পর্বগুলিতে ঝিনুককে ঘিরে সম্রাটের আচরণ ক্রমশ আরও জটিল হয়ে উঠছে। ঝিনুকের সঙ্গে রণজয়ের যোগাযোগের বিষয়টি সম্রাটের নজরে আসতেই তার মনে সন্দেহ তৈরি হয়েছে। এতদিন ঝিনুকের মেসেজ এড়িয়ে গেলেও এবার রণজয় হঠাৎ তার পাঠানো মেসেজের উত্তর দেয়। ফোনে রণজয়ের সেই ছোট্ট ‘হাই’ উত্তরটি সম্রাটের চোখ এড়ায়নি। অচেনা পরিচয়ে থাকা এই ব্যক্তিটি আসলে কে, তা নিয়ে সম্রাটের মনে নতুন করে প্রশ্ন তৈরি হয়।

এদিকে পার্টিতে ঝিনুকের গলায় পছন্দের গান শোনার পর থেকেই সম্রাটের আচরণে আরও একবার অস্বাভাবিকতা দেখা যায়। মাঝরাতে ঝিনুককে ঘুম থেকে তুলে সেই একই গান বারবার গাওয়ার জন্য চাপ দিতে থাকে সে। ঝিনুকের গলায় যন্ত্রণা শুরু হলেও সম্রাট থামতে চায় না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও সম্রাটের কথা রাখতে হয় ঝিনুককে। ফলে দু’জনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে থাকে।

অন্যদিকে আগামী পর্বে শ্রীনিবাস বাবুকে নিয়েও গুরুত্বপূর্ণ একটি দিক সামনে আসবে। তাঁকে অফিসে যেতে দেখা গেলেও, কিছুদিন পর সেখান থেকে বিদায় নিতে হবে এই ভাবনাই তাঁকে ভিতর থেকে কষ্ট দিচ্ছে। একই সময়ে ঝিনুকও নিজের পরিস্থিতি নিয়ে ক্রমশ বিরক্ত হয়ে উঠছে। কারও সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে রাগ সামলাতে না পেরে সে ফোনসহ ঘরের একাধিক জিনিস ছুড়ে ফেলতে শুরু করে। অর্থাৎ এতদিন যে চাপ নিজের মধ্যে ধরে রেখেছিল, তা এবার তার আচরণেও প্রকাশ পেতে শুরু করেছে।

অফিসে বসেই ঝিনুকের এই কাণ্ডের কথা জানতে পারে সম্রাট। বিষয়টি দেখে তার রাগ আরও বেড়ে যায়। ঝিনুকের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা এবং তার সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে তৈরি হওয়া সন্দেহ, দুটিই যেন একসঙ্গে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। এর মধ্যেই ঝিনুক বুঝতে পারে, এইভাবে সম্রাটের নিয়ন্ত্রণের মধ্যে থেকে তার পক্ষে থাকা আর সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত সে স্পষ্ট জানিয়ে দেয়, এই বন্দি বাড়িতে আর থাকবে না এবং সেখান থেকে চলে যাবে।

এখন প্রশ্ন, ঝিনুক সত্যিই কি সম্রাটের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারবে, নাকি আবারও কোনওভাবে তাকে আটকে দেওয়া হবে? তার সঙ্গে রণজয়ের যোগাযোগের বিষয়টি সম্রাটের সন্দেহকে কোথায় নিয়ে যায়, সেটাও দেখার। বিশেষ করে রণজয়ের সঙ্গে ঝিনুকের মেসেজ আদান-প্রদান প্রকাশ্যে চলে আসার পর সম্রাটের মনে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তা আগামী পর্বগুলিতে বড় প্রভাব ফেলতে পারে। ঝিনুকের বাড়ি ছাড়ার সিদ্ধান্ত এবং সম্রাটের প্রতিক্রিয়া ঘিরেই এখন ‘কমলা নিবাস’-এর গল্প কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Piya Chanda

                 

You cannot copy content of this page