জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাংলার রিয়েল বস! তিন দিনেই কোটিতে জিৎ, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য ফেরাচ্ছে বাংলা সিনেমার সুদিন?

বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। স্বাধীনতা দিবসের লম্বা ছুটিকে কাজে লাগিয়ে প্রথম তিন দিনেই ছবিটি দর্শক টানতে সফল হয়েছে। বিপ্লবী অনন্ত সিংয়ের জীবন অবলম্বনে তৈরি এই ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। দর্শক এবং সমালোচকদের কাছ থেকেও ছবিটি প্রশংসা পাচ্ছে।

১৪ অগস্ট শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। প্রথম দিনেই প্রায় ১৮ লক্ষ টাকার ব্যবসা করে। এরপর স্বাধীনতা দিবসের ছুটিতে অর্থাৎ ১৫ অগস্ট শনিবার ছবির আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ৪১ লক্ষ টাকা। ফলে মাত্র দু’দিনেই ছবির মোট সংগ্রহ ৫৯ লক্ষ টাকায় পৌঁছে যায়।

ছুটির শেষ দিন রবিবার ছবির ব্যবসা কিছুটা কমেছে। ১৬ অগস্ট তৃতীয় দিনে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ প্রায় ২৭ লক্ষ টাকা আয় করেছে। Sacnilk-এর তথ্য অনুযায়ী, তিন দিনে ছবিটির মোট নেট আয় ৮৬ লক্ষ টাকা। অর্থাৎ এক কোটি টাকার মাইলস্টোন থেকে আর মাত্র ১৪ লক্ষ টাকা দূরে রয়েছে জিৎ অভিনীত এই ছবি।

ছবিটির গ্রস কালেকশন ইতিমধ্যেই প্রায় ৯৬ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। বক্স অফিসের এই গতি বজায় থাকলে নতুন সপ্তাহের শুরুতেই এক কোটি টাকার গণ্ডি পেরিয়ে যেতে পারে ছবিটি। ছবিতে অনন্ত সিংয়ের চরিত্রে জিৎকে দেখা গিয়েছে একাধিক লুকে। তাঁর অভিনয় এবং অ্যাকশন দৃশ্যও দর্শকদের নজর কেড়েছে।

পথিকৃৎ বসুর পরিচালনায় ছবিতে জিতের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টোটা রায় চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত এবং সৃজলা গুহ। জিৎ নিজেও জানিয়েছেন, অনন্ত সিংয়ের চরিত্রটি তাঁর কেরিয়ারের অন্যতম কঠিন কাজ। দেশের প্রতি অনন্তের ভালোবাসা, লড়াই এবং আত্মত্যাগের দিকগুলি তাঁকে চরিত্রটির প্রতি আকৃষ্ট করেছে বলেও জানিয়েছেন অভিনেতা।

Piya Chanda

                 

You cannot copy content of this page