ছোটপর্দায় ফের একবার পৌরাণিক গল্পের হাতছানি। আগামী ২৪ আগস্ট থেকে জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘সতীপীঠ কালীঘাট’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। কালীঘাটের ইতিহাস এবং নানা অজানা কাহিনি ঘিরে তৈরি এই ধারাবাহিককে নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে আগ্রহ।
ধারাবাহিকে একাধিক পরিচিত অভিনেতাকে দেখা যাবে। অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবাশীষ মণ্ডল এবং দ্রোণ মুখোপাধ্যায়ের পাশাপাশি মুখ্য চরিত্রে রয়েছেন বৈদ্যবাটির মহানিকা। তবে বিশেষ একটি চরিত্র নিয়ে শুরু থেকেই ছিল কৌতূহল। রাজা বসন্ত রায়ের ভূমিকায় প্রথমে বিশ্বনাথ বসুর অভিনয় করার কথা শোনা যাচ্ছিল।
কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে বিশ্বনাথ বসুকে দেখা যাচ্ছে না। বর্তমানে জি বাংলার ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’ সঞ্চালনার কাজে ব্যস্ত অভিনেতা। ফলে রাজা বসন্ত রায়ের চরিত্রে কে আসছেন, তা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে নতুন অভিনেতার লুক।
রাজা বসন্ত রায়ের চরিত্রে দেখা যাবে ছোটপর্দার পরিচিত অভিনেতা কৌশিক চক্রবর্তীকে। প্রকাশ্যে আসা লুকে সাদা পাঞ্জাবি, উত্তরীয়, মাথায় মুকুট এবং গায়ে সোনার গয়নায় তাঁকে দেখা গিয়েছে। ধারাবাহিকের গল্প অনুযায়ী, বর্তমান সরশুনা অঞ্চল ছিল রাজা বসন্ত রায়ের জমিদারির অংশ। কালী ক্ষেত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বও ছিল তাঁর হাতে।
আরও পড়ুনঃ “এমন সন্দেহবাজ স্বামীর চেয়ে হাজারটা শত্রু থাকা ভালো!” “এ তো সন্দেহ নয়, পুরো সিআইডি তদন্ত চলছে!” রণজয়কে পাঠানো মেসেজ ডিলিট করেও লাভ হলো না! ঝিনুকের ফোনে নজরদারি থেকে ভয়েস মেল শোনার চেষ্টা, সম্রাটের কাণ্ডে বিরক্তির সঙ্গে হাসির রোল ‘কমলা নিবাস’-এর দর্শকদের!
কালীঘাটের ইতিহাসে রাজা বসন্ত রায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উঠে আসবে এই ধারাবাহিকে। কালীমায়ের অলৌকিক মহিমা উপলব্ধি করে তাঁর উদ্যোগেই গড়ে উঠেছিল পর্ণকুটির, যেখানে দেবীর পুজো হত। আগামী ২৪ আগস্ট থেকে সোম থেকে শুক্রবার রাত ৯টায় সম্প্রচারিত হবে ‘সতীপীঠ কালীঘাট’।
