জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘মা’র কত মা’র মা’রবি’ যাদবপুরে উত্তেজনার মাঝেই ABVP-র বিরুদ্ধে মুখ খুলে বাম ছাত্র সংগঠনকে সমর্থন ‘অপর্ণা’ শিরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার রাতের পর বৃহস্পতিবারও ক্যাম্পাসে টানটান উত্তেজনা ছিল। ABVP এবং SFI-এর মধ্যে সংঘর্ষের পর এবার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী। যাদবপুরেরই ছাত্রী হওয়ায় ঘটনাটি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্ণা চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া ওই অভিনেত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্রী। নিজের ফেসবুক পোস্টে তিনি বাম ছাত্র সংগঠনের সমর্থনে বার্তা দিয়েছেন। পাশাপাশি একটি ভিডিয়োও শেয়ার করেছেন, যেখানে SFI-এর মিছিল এবং ক্যাম্পাসে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় চত্বরে সংঘর্ষের পর বৃহস্পতিবার ABVP এবং বাম সমর্থকরা আলাদা মিছিল বের করে। ৪ নম্বর গেটের কাছে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। গেট দিয়ে ঢোকার চেষ্টার সময় বিশ্ববিদ্যালয়ের লোহার প্রতীকটিও খুলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

এই পরিস্থিতির মধ্যেই বিজেপির বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় কড়া বার্তা দেন। বিশ্ববিদ্যালয়ে নকশাল, মাওবাদী ও দেশবিরোধী শক্তির উপস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তোলেন। একইসঙ্গে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যকে নিশানা করে অভিযুক্ত ছাত্রদের আত্মসমর্পণের কথাও বলেন। তাঁর এই মন্তব্যের মধ্যেই অভিনেত্রীর পাল্টা অবস্থান নজর কেড়েছে।

যাদবপুরের চলতি পরিস্থিতি নিয়ে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। নিজের শিক্ষা প্রতিষ্ঠানে চলা উত্তেজনার মধ্যে তিনি যে নীরব থাকেননি, তাঁর পোস্টেই তা স্পষ্ট। অতীতেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এবার যাদবপুরের ঘটনা নিয়েও তাঁর অবস্থান নতুন করে চর্চা তৈরি করেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page