টলিউডে প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা চললেও এবার সেই গল্প বাস্তবে নয়, দেখা যাচ্ছে ছোটপর্দায়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ পল্লবী এবং আদিত্যর সম্পর্ক নিয়ে নতুন মোড় আসতে চলেছে। এতদিন একে অপরকে পছন্দ না করলেও সম্প্রতি তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল। সেই বন্ধুত্ব ধীরে ধীরে আরও গভীর হচ্ছিল। কিন্তু সম্পর্ক নতুন দিকে এগোতেই ফের শুরু হতে চলেছে সমস্যা।
ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, পল্লবী বাজারে ঘুরতে বেরিয়েছে। তার সঙ্গে রয়েছে সাগরের মেয়েও। অন্যদিকে আদিত্যর জীবনে ঘটছে একেবারে অন্য ঘটনা। আদিত্যর বাবা তাঁর ছেলের বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। পরিবার থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই আদিত্যর বাগদান হবে এবং তার এক মাস পরেই বিয়ে। এই খবরের মধ্যেই প্রকাশ্যে আসতে শুরু করেছে আদিত্য এবং পল্লবীর সম্পর্কের বিষয়টি।
আদিত্যর পরিবারের কাছে তাঁদের সম্পর্কের কথা পৌঁছতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে পল্লবী আদিত্যকে ভালোবাসে কি না, সেই আলোচনা আপাতত নেই। বরং পরিবারের মধ্যে মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আদিত্যই পল্লবীকে পছন্দ করে এবং ভালোবাসে কি না। ছেলের জীবনে পল্লবীর উপস্থিতির কথা জানতে পেরে আদিত্যর বাবা রীতিমতো ক্ষুব্ধ। ফলে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এখন প্রশ্ন, আদিত্যর বাবা কি পল্লবীকে মেনে নেবেন? নাকি ছেলের মতামতকে গুরুত্ব না দিয়ে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্তেই অটল থাকবেন? বন্ধুত্ব থেকে প্রেমের দিকে এগোতে শুরু করা পল্লবী এবং আদিত্যর সম্পর্ক কি এখানেই থেমে যাবে, নাকি এই বাধার পর আরও নতুন মোড় নেবে? আগামী পর্বগুলিতে এই প্রশ্নগুলির উত্তর মিলবে। নতুন প্রোমো সামনে আসার পর থেকেই ধারাবাহিকের দর্শকদের মধ্যে এই সম্পর্ক নিয়ে কৌতূহল বেড়েছে।
আরও পড়ুনঃ হঠাৎ করেই বিয়ে, স্বামীই দেননি স্ত্রীর মর্যাদা! অনেক লড়াই করে শ্বশুরবাড়িতে টিকে থাকা টলি অভিনেত্রীর জীবনে এবার নতুন সদস্য, কোলে এল ফুটফুটে সন্তান! কিন্তু ফের ঘনিয়ে এল নতুন বিপদ?
‘কমলা নিবাস’ ধারাবাহিকটি জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সম্প্রচারিত হয়। পল্লবী এবং আদিত্যর সম্পর্কের এই নতুন পরিস্থিতি দেখানো হবে আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বরের পর্বে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, দেবাদৃতা বসু, ঋদ্ধিশ চৌধুরী এবং ধ্রুবজ্যোতি সরকার। এবার আদিত্যর বিয়ের সিদ্ধান্ত তাঁদের সম্পর্কে কী প্রভাব ফেলে, সেটাই দেখার।
