জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“থামুন তো! এসব কিচ্ছু অরুণোদয় আপনাকে বলেনি” “আর কোনও ‘অ’ দিয়ে নাম শুরু হওয়া ছেলের সঙ্গে নিজেকে জড়াবেন না, তাতেই আপনার সঙ্গে ছেলেটিরও প্রাণ বেঁচে যাবে!” প্রয়াত অভিনেতা রাহুলের নাম নিয়ে ফের পোস্ট মৌমিতার, এবারও সহানুভূতির বদলে জুটল নেটপাড়ার তুলোধোনা!

ফের প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নাম নিজের সমাজ মাধ্যমের পাতায় তুলে আনলেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। গত মঙ্গলবার সকালে শাড়ি পরা দুটি ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন তিনি। সেই ছবির সঙ্গে রাহুলের বলা একটি বিশেষ কথাও ভাগ করে নেন অভিনেত্রী। মৌমিতা জানান, রাহুল তাঁকে বলেছিলেন, তিনি যেন অন্য কারও মতো হওয়ার চেষ্টা না করে নিজের সেরা রূপ হয়ে ওঠেন। এই কথাটিই তাঁর জীবনে এখনও অনুপ্রেরণা হয়ে রয়েছে বলে জানান অভিনেত্রী। তবে রাহুলকে ঘিরে তাঁর এই নতুন পোস্ট সামনে আসতেই আবারও শুরু হয়েছে আলোচনা। সহানুভূতির বদলে সমাজ মাধ্যমের একাংশের কাছ থেকে এসেছে তীব্র সমালোচনা।

পোস্টে মৌমিতা মূলত জানান, রাহুল তাঁকে বলেছিলেন, ঐশ্বর্য রাইয়ের মতো হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তবে নিজের পরিচয়ে যেন সেরা মৌমিতা হওয়ার চেষ্টা করেন, সেই কথাই তাঁকে বলেছিলেন প্রয়াত অভিনেতা। মৌমিতার বক্তব্য, সেই কথাকে সামনে রেখেই তিনি এখনও নিজের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর আগে রাহুলের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েও যথেষ্ট আলোচনায় এসেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, স্বামী অরিদীপ্তর মৃত্যুর পর মানসিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় রাহুল তাঁকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন বলেও দাবি করেছিলেন মৌমিতা। হোলির দিন রাহুল তাঁকে হলুদ রঙের আয়ুর্বেদিক আবির মাখিয়েছিলেন বলেও আগে জানিয়েছিলেন তিনি।

রাহুলের প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়েও আগে নিজের বক্তব্য জানিয়েছিলেন মৌমিতা। তাঁর দাবি ছিল, রাহুল ও প্রিয়াঙ্কার মধ্যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং প্রিয়াঙ্কা তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। একইসঙ্গে রাহুল কাউকে ধোঁকা দিয়ে তাঁর কাছে আসেননি বলেও স্পষ্ট করেছিলেন অভিনেত্রী। রাহুলের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মৌমিতা জানিয়েছিলেন, তাঁর আচমকা চলে যাওয়া এখনও তিনি মেনে উঠতে পারেননি। প্রতিদিন সেই শোকের সঙ্গে লড়াই করছেন বলেও জানিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, সম্পর্কের কথা স্বীকার না করলে রাহুলের প্রতি অসম্মান করা হবে। প্রেমকেই সবচেয়ে বড় বিপ্লব বলেও নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

তবে এবার রাহুলের বলা কথা নিজের ছবির সঙ্গে প্রকাশ্যে আনতেই আবারও মৌমিতাকে ঘিরে শুরু হয়েছে তীব্র কটাক্ষ। মন্তব্যের ঘরে একের পর এক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। একজন নেটিজেন সরাসরি প্রশ্ন তোলেন, রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে এভাবে বারবার নিজেকে আলোচনায় রাখার প্রয়োজন কী। তাঁর বক্তব্য, রাহুলকে এভাবে ব্যবহার করা বন্ধ করা উচিত এবং এমন আচরণকে তিনি সমর্থন করেন না। ওই ব্যবহারকারীর দাবি, অনেকেই তাঁকে থামার পরামর্শ দিচ্ছেন, তবু তিনি সেই কথা শুনছেন না। এমন পোস্টের মাধ্যমে রাহুলকে ভালোবাসার দাবি প্রমাণ হয় না বলেও কটাক্ষ করেন তিনি। অর্থাৎ শোকের কথা বললেও সমাজ মাধ্যমে তাঁর প্রকাশভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

আরও এক ব্যবহারকারী রীতিমতো বিরক্তি প্রকাশ করে প্রশ্ন করেন, রাহুল অরুণোদয়ের নাম করে আর কতদিন আলোচনায় থাকার চেষ্টা চলবে। তাঁর মন্তব্যে এমনও ইঙ্গিত ছিল যে, রাহুলের নামকে কেন্দ্র করে এই ধরনের পোস্ট থেকে অভিনেত্রীর কর্মজীবনে কোনও লাভ হচ্ছে না। অন্যদিকে মৌমিতার বক্তব্য অনুযায়ী, রাহুলের চলে যাওয়ার শোক থেকে এখনও তিনি পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি। সেই কারণেই তাঁর বলা কথা, তাঁদের সম্পর্ক এবং স্মৃতির বিভিন্ন মুহূর্ত নিজের মতো করে ভাগ করে নিচ্ছেন তিনি। কিন্তু সমাজ মাধ্যমের একাংশ বিষয়টিকে অন্যভাবে দেখছে। তাঁদের মধ্যে কেউ কেউ মনে করছেন, বারবার রাহুলের প্রসঙ্গ তুলে আনার পিছনে প্রচারের আলোয় থাকার চেষ্টা থাকতে পারে। ফলে নতুন পোস্ট ঘিরে আবারও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এবং রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এর মধ্যেই কয়েকজন নেটিজেন আরও কড়া ভাষায় মৌমিতাকে তাঁর পোস্ট নিয়ে সতর্ক করেছেন। একজনের বক্তব্য, রাহুল তাঁকে নিজের সেরা রূপ হওয়ার কথা বলেছিলেন, এভাবে বারবার তাঁকে নিয়ে পোস্ট করার কথা বলেননি। অন্য এক মন্তব্যে তাঁকে কার্যত থামার পরামর্শ দিয়ে বলা হয়েছে, ‘”এসব কিচ্ছু অরুণোদয় আপনাকে বলেনি, থামুন আপনি!” আরেকজন প্রশ্ন তুলেছেন, “অরুণোদয় কি সত্যিই এসব বলেছিলেন?” কেউ আবার রাহুলের কথার ‘সেরা মৌমিতা’ হওয়ার বার্তাটির প্রসঙ্গ টেনে বলেছেন, সেরা হওয়ার অর্থ এমন পোস্ট করে যাওয়া নয়। এমনকি এক নেটিজেন ভবিষ্যতে ‘অ’ দিয়ে নাম শুরু হওয়া কোনও পুরুষের সঙ্গে নিজেকে জড়ানো থেকে বিরত থাকার মতো কটাক্ষও করেছেন। রাহুলের নাম ঘিরে মৌমিতার নতুন পোস্ট তাই আবারও সমাজ মাধ্যমে সমালোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page