বিনোদন জগতের তারকাদের প্রেম, বিয়ে, সম্পর্ক কিংবা বিচ্ছেদ পর্দার বাইরের এই ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ চিরকালীন। কোনও তারকা জুটি একসঙ্গে থাকছেন কি না, তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছে কি না, কিংবা হঠাৎ কেন দূরত্ব তৈরি হল এই প্রশ্নগুলিই বারবার উঠে আসে অনুরাগীদের মনে। তাই রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির দাম্পত্য ঘিরে সাম্প্রতিক আলাদা থাকার জল্পনাও স্বাভাবিকভাবেই চর্চার কেন্দ্রে। ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনেই বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়।
টলিউড অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন ওয়েব সিরিজ ‘কোটর’ নিয়ে কথা বলছিলেন। সেখানেই উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন। ‘গুড্ডি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে রণজয় ও শ্যামৌপ্তির সম্পর্কের সূত্রপাত, এরপর ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই তাঁদের আলাদা থাকার জল্পনা ছড়িয়ে পড়ে। রণজয় প্রকাশ্যে এই ধরনের আলোচনা নিয়ে বিরক্তি প্রকাশ করে একে ভিত্তিহীন ও চরিত্রহননের চেষ্টা বলে দাবি করেছেন। অন্যদিকে শ্যামৌপ্তি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন।
সাক্ষাৎকারেও সেই অবস্থানই স্পষ্ট করলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি কার্যত জানিয়ে দেন, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। তাঁর কথায়, “তুমি আমাকে সব প্রশ্ন একেবারে করে নাও কারণ আমি কোনও কথাই বলব না।” এরপর আরও স্পষ্ট করে বলেন, “আমি সত্যি কোনও কথা বলতে চাই না ” অর্থাৎ সম্পর্ক নিয়ে তৈরি হওয়া জল্পনা, আলাদা থাকার আলোচনা কিংবা দাম্পত্যের বর্তমান পরিস্থিতি কোনও বিষয়েই প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার সিদ্ধান্ত নেননি শ্যামৌপ্তি। সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হলে পাশের ব্যক্তিকেও তিনি বিরক্ত না করার অনুরোধ জানান। তাঁর বক্তব্য, “আমরা প্রত্যেকে যথেষ্ট ম্যাচিওর এবং বড় হয়েছি, আমরা জানতাম প্রশ্নটা আসতে পারে।”
তবে ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ এড়িয়ে গেলেও সম্পর্ক ও মানুষকে সময় দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন শ্যামৌপ্তি। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, অল্পতেই কোনও কিছু ‘বোরিং’ মনে হওয়া কিংবা কোনও বিষয়কে সময় না দিয়েই বিচার করে ফেলার প্রবণতা নিয়ে আলোচনায় তিনি বলেন, “আমাদের কাছে অপশন এত বেশি, প্লাস আমরা প্রত্যেকেই একটু কিছুতেই বোর হয়ে যাই।” তাঁর মতে, বর্তমান সময়ে মানুষের ধৈর্য কমে গিয়েছে, তাই কোনও সম্পর্ক বা কাজকে বোঝার জন্য সময় দেওয়াও জরুরি। তিনি বলেন, “এখন সেই ধৈর্যটা আমাদের কারও মধ্যে নেই, সেই জন্য একটু সময় দেওয়া উচিত।” যদিও এই মন্তব্যকে সরাসরি তাঁর নিজের দাম্পত্যের সঙ্গে যুক্ত করেননি অভিনেত্রী, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মাঝেই এই বক্তব্য নতুন করে দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
আরও পড়ুনঃ ‘নিজের পায়ে দাঁড়িয়ে তবেই করব স্বপ্ন পূরণ!’ ৩০-এ পা দিয়ে জীবনের লড়াই পেরিয়ে নিজের উপার্জনে নিজেকেই বড় উপহার শ্রুতির
আর সম্পর্কের গুঞ্জন নিয়ে নীরব থাকলেও নিজের কাজ নিয়ে একেবারেই খোলামেলা শ্যামৌপ্তি। ‘কোটর’-এ তাঁর চরিত্রটি ধূসর, অর্থাৎ পুরোপুরি সাদা বা কালো নয় এই জায়গাটিই তাঁকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। তাঁর কথায়, “গ্রে ক্যারেক্টারটা করাটা একটু হলেও ডিফিকাল্ট। একটা লাইন ড্র করতে হয়।” নিজের চরিত্র সম্পর্কে বেশি কিছু প্রকাশ না করে তিনি দর্শকদের সিরিজটি দেখার অপেক্ষায় থাকতে বলেছেন। ফলে একদিকে ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর স্পষ্ট নীরবতা, অন্যদিকে সম্পর্ক ও ধৈর্য নিয়ে তাঁর বক্তব্য সব মিলিয়ে শ্যামৌপ্তির এই সাক্ষাৎকার ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, নিজের ব্যক্তিগত জীবনের উত্তর কি তিনি ইচ্ছাকৃতভাবেই দর্শকদের কল্পনার উপর ছেড়ে দিলেন?
