জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এত বড় বাড়ি থেকে কীভাবে একটা ছেলেকে তুলে নিয়ে যায় তাও একটা মেয়ে! পুলিশ ও সিকিউরিটি কী করে?” প্রশ্ন দর্শকদের! ঋষিকে ঘিরে ভয়ঙ্কর মোড় ‘জোয়ার ভাঁটা’য়, সুদেষ্ণার হাতে বন্দি হয়ে কি প্যারা*লাইজড হয়ে যাবে সে? সামনে কি আরও বড় বিপদ? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?

জি বাংলার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’য় (Jowar Bhanta) ঋষিকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। গল্পের সাম্প্রতিক পর্বে ঋষি ও উজির জীবনে একের পর এক বিপদ নেমে আসছে। এর মধ্যেই সুদেষ্ণার সঙ্গে ঋষিকে আসানসোলে যাওয়ার পরিকল্পনার কথা সামনে এসেছিল। আগের পর্বগুলিতেও সুদেষ্ণার উপস্থিতি ঋষি ও উজির সম্পর্কে নতুন চাপ তৈরি করেছে। ফলে ঋষিকে নিয়ে আগামী দিনে কী হতে চলেছে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। এবার সেই কাহিনিতেই আরও বড় মোড় আসার ইঙ্গিত মিলতেই শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে ঋষিকে তাঁর নিজের বাড়ি থেকেই তুলে নিয়ে যাওয়ার ঘটনায় অবাক দর্শকরা।

দর্শকদের একাংশের প্রশ্ন, এত বড় একটি বাড়ি থেকে কীভাবে ঋষিকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হল। কারণ বাড়ির ভিতরে থাকা মানুষজনের পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও থাকার কথা। তারপরও একজন মেয়ে কীভাবে সেখানে ঢুকে ঋষিকে নিয়ে চলে গেলেন, সেটাই ভাবাচ্ছে দর্শকদের। একজন দর্শক এই বিষয়টি নিয়েই সরাসরি প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, “ঋষির কি হবে? এতো বড় একটা বাড়ি থেকে কিভাবে একটা ছেলেকে তুলে নিয়ে যায় তাও একটা মেয়ে!” এরপরই পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সব মিলিয়ে ঋষিকে ঘিরে নতুন এই বিপদ ধারাবাহিকের গল্পে আরও উত্তেজনা তৈরি করেছে।

ঋষিকে নিয়ে আরও দর্শকের প্রশ্ন, “এতদিন যত চরিত্রে অভিনয় করেছে অভিষেক নিঃসন্দেহে এটা সবথেকে বেকার আর এসব পুলিশ, সিকিউরিটি কি করে বুঝি না!” অর্থাৎ এত নিরাপত্তার মধ্যেও এমন ঘটনা কীভাবে ঘটল, তা কিছুতেই বুঝতে পারছেন না তিনি। এরপর পরিস্থিতি নিয়ে নিজের একটি আশঙ্কার কথাও জানিয়েছেন ওই দর্শক। এই মন্তব্যের পরেই ঋষিকে নিয়ে আগামী পর্বের সম্ভাব্য ঘটনা সম্পর্কে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে সুদেষ্ণার হাতে ঋষি কী ধরনের বিপদের মুখে পড়বেন, তা নিয়েই কৌতূহল বাড়ছে। ধারাবাহিকের বর্তমান ট্র্যাকেও সুদেষ্ণার সঙ্গে ঋষির আসানসোল যাওয়ার বিষয়টি সামনে এসেছিল।

তবে এখানেই শেষ নয়, ঋষির শারীরিক পরিস্থিতি নিয়েও ভয়ঙ্কর আশঙ্কা প্রকাশ করেছেন দর্শক। সুদেষ্ণা ঋষির উপর প্রচুর অত্যাচার করতে পারে। এমনকী সেই অত্যাচারের ফলে ঋষির নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও রয়েছে আশঙ্কা! আর সেই কারণেই ঋষি প্যারালাইজড হয়ে যেতে পারেন বলে মনে করছেন অনেকে। অবশ্য এটি এখনও দর্শকের নিজস্ব অনুমান, ধারাবাহিকের নিশ্চিত গল্প নয়। তবুও এমন আশঙ্কা প্রকাশ্যে আসতেই ঋষির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সুদেষ্ণার পরিকল্পনার জেরে ঋষির জীবনে কতটা বড় বিপদ আসতে চলেছে, সেটাই এখন প্রশ্ন।

প্রসঙ্গত, ‘জোয়ার ভাঁটা’র বর্তমান গল্পে উজি, ঋষি এবং সুদেষ্ণাকে ঘিরে সম্পর্কের সমীকরণও ক্রমশ জটিল হচ্ছে। আগের পর্বে ঋষির সঙ্গে সুদেষ্ণার আসানসোল যাওয়ার পরিকল্পনার কথা জানা গিয়েছিল। পরে উজি ঋষি সুদেষ্ণার সঙ্গে আসানসোলে এসেছে জানতে পেরে কষ্টও পেয়েছিল। ফলে ঋষিকে কেন্দ্র করে উজি ও সুদেষ্ণার মধ্যে সংঘাত আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার ঋষিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সেই উত্তেজনা আরও কয়েকগুণ বেড়েছে। তাই ঋষিকে সত্যিই সুদেষ্ণা নিয়ে গিয়েছেন কি না এবং তাঁর সঙ্গে কী ঘটবে, তা জানতে মুখিয়ে দর্শকরা। আপনাদের কি মনে হয়, কমেন্টে জানাবেন!

Piya Chanda

                 

You cannot copy content of this page