বিগ বস বাংলার মঞ্চে হঠাৎই কি বদলাতে চলেছে পরিচিত ছবি? এতদিন যাঁকে সঞ্চালকের আসনে দেখে অভ্যস্ত হয়ে উঠেছেন দর্শক, এবার তাঁর জায়গায় দেখা যাবে টলিপাড়ার এমন এক মহাতারকাকে, যাঁর উপস্থিতিই বদলে দিতে পারে গোটা উইকএন্ডের আবহ। জল্পনা শুরু হতেই প্রশ্ন উঠছে, তবে কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় এবার মঞ্চ সামলাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? বিগ বসের ঘরে প্রতিযোগীদের সঙ্গে তাঁর কথোপকথন কেমন হবে, কে বা কারা তাঁর সামনে পড়বেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। তবে এই জল্পনার পিছনে রয়েছে আসলেই একটি বড় চমক।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ। তাঁকে বিগ বসের মতো জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চে দেখা যাবে, এই খবরেই স্বাভাবিকভাবে দর্শকদের আগ্রহ বেড়েছে। কারণ শুধু অভিনেতা হিসেবে নয়, টলিপাড়ায় ‘বুম্বাদা’ নামে তাঁর আলাদা একটা পরিচিতি রয়েছে। ফলে বিগ বসের ঘরের প্রতিযোগীদের সামনে তিনি হাজির হলে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার। বিশেষ করে ঘরের একাধিক সদস্যের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় বা সম্পর্ক থাকায় এই পর্বে নানা আবেগঘন মুহূর্তও তৈরি হতে পারে।
বিগ বসের ঘরে এই মুহূর্তে একাধিক সমীকরণ নিয়ে জোর চর্চা চলছে। মনামী ঘোষের সঙ্গে প্রসেনজিতের সম্পর্কের কথা যেমন ইন্ডাস্ট্রির অন্দরমহলে পরিচিত, তেমনই ভরত কলের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের পরিচয় রয়েছে। আবার জীতু কমলের সঙ্গেও অভিনেতার সম্পর্ক নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, দুর্নিবার সাহার সঙ্গেও প্রসেনজিতের বিশেষ সম্পর্ক রয়েছে। কারণ তাঁর আপ্তসহায়ক ঐন্দ্রিলা সেনের সঙ্গে বিয়ে হয়েছে দুর্নিবারের। ফলে বুম্বাদাকে সামনে পেলে দুর্নিবারের প্রতিক্রিয়াও নজর কাড়তে পারে।
তাহলে কি সত্যিই সৌরভের জায়গায় সঞ্চালকের দায়িত্ব নিতে চলেছেন প্রসেনজিৎ? এখানেই রয়েছে আসল খবর। না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় সঞ্চালক হচ্ছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিগ বস বাংলার চলতি সিজনের সঞ্চালক হিসেবে সৌরভই রয়েছেন। প্রসেনজিৎকে দেখা যাবে বিশেষ অতিথি হিসেবে। নিজের ছবি ‘ডাক্তার কাকু’-র প্রচারেই তিনি বিগ বসের মঞ্চে হাজির হবেন। অর্থাৎ সঞ্চালকের আসনে নয়, সৌরভের পাশেই দেখা যাবে তাঁকে।
আরও পড়ুনঃ পরপর দুটি খেলায় ব্যর্থ সঞ্চালনা, ক্ষু’ব্ধ প্রতিযোগী থেকে দর্শকরাও! উঠেছে পক্ষপাতীত্বের অভিযোগও? বিগ বস বাংলার ঘরে আজই শেষ হতে চলেছে ভরত কলের সফর? এলো বড় আপডেট!
ফলে সৌরভ ও প্রসেনজিৎকে একই মঞ্চে দেখার অপেক্ষাই এখন দর্শকদের। বিশেষ অতিথি হিসেবে এসে প্রতিযোগীদের সঙ্গে বুম্বাদার কথোপকথন কতটা জমে ওঠে, সেটাই হতে চলেছে এই পর্বের অন্যতম আকর্ষণ। তাঁর সঙ্গে ঘরের সদস্যদের পুরনো সম্পর্কের সমীকরণও সামনে আসতে পারে। তবে এই সপ্তাহে কোনও ওয়াইল্ড কার্ড এন্ট্রি থাকছে না বলেই সূত্রের খবর। তাই নতুন প্রতিযোগীর বদলে প্রসেনজিতের মতো বড় তারকার বিশেষ উপস্থিতিই এবার বিগ বসের মঞ্চে বাড়তি চমক তৈরি করতে চলেছে।
