জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কমেনি ভালোবাসার টান? বিগ বসের ঘরে গুরুতর আ’হত সৃজলা, মা হতে পারবেন না কোনদিনও? প্রসঙ্গ উঠতেই রোহনের মুখে একি কথা! প্রাক্তন প্রেমিকার জন্য কি চিন্তিত অভিনেতা? মন্তব্যে বাড়ল রহস্য?

বিগ বস বাংলা নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। সামাজিক মাধ্যমে তারকাদেরও প্রতিনিয়ত প্রতিক্রিয়া সামনে আসছে, এরই মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহন ভট্টাচার্যের কাছে জানতে চাওয়া হয়, তিনি আদৌ ‘বিগ বস বাংলা ৩’ দেখছেন কি না। সৃজলা গুহর প্রাক্তন প্রেমিক হিসেবে তাঁর মতামত নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল ছিল দর্শকদের। কারণ রোহন ও সৃজলার দীর্ঘ প্রায় ছয় বছরের সম্পর্ক ছিল, যা ২০২২ সালে ভেঙে যায়। তবে বিচ্ছেদের পর দুজনেই জানিয়েছিলেন, তাঁদের মধ্যে তৃতীয় কোনও ব্যক্তি সম্পর্ক ভাঙার কারণ ছিলেন না। নিজেদের ব্যক্তিগত সমস্যার কারণেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার সৃজলা যখন বিগ বসের ঘরে প্রতিযোগী, তখন সেই শো নিয়ে রোহনের বক্তব্য তাই আলাদা আগ্রহ তৈরি করেছে।

সাক্ষাৎকারে রোহন জানান, তিনি নিয়ম করে মন দিয়ে ‘বিগ বস বাংলা’ দেখছেন না। তবে মাঝেমধ্যে ছোট ছোট ভিডিও বা ক্লিপে চোখ রাখছেন এবং সেগুলি বেশ উপভোগও করছেন। তাঁর কথায়, এই সিজনে ইন্ডাস্ট্রির পরিচিত অনেক মানুষই রয়েছেন। ফলে তাঁদের প্রত্যেককে তিনি চেনেন বা তাঁদের সঙ্গে কোনও না কোনওভাবে কাজ করেছেন। সেই কারণে একজনকে বেছে নিয়ে তাঁকেই সবথেকে বেশি সমর্থন করছেন, এমনটা বলা তাঁর পক্ষে বেশ কঠিন। তবে পরিচিত মুখগুলির মধ্যে জিতু কমল, ভরত কল এবং মনামী ঘোষের নাম আলাদা করে উল্লেখ করেন অভিনেতা। দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় পর্দার বাইরে এই মানুষগুলিকে অন্য একটি জায়গা থেকে দেখতে তাঁর ভালোই লাগছে বলে জানান তিনি।

তবে এত পরিচিত মুখের ভিড়েও নিজের সমর্থনের জায়গাটি স্পষ্ট করে দিয়েছেন রোহন। অভিনেতার মতে, তিনি আসলে রাজবীরকেই সমর্থন করছেন। ‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীরের খেলা এবং তাঁর উপস্থিতি যে রোহনের নজর কেড়েছে, তাঁর কথাতেই তা পরিষ্কার। বর্তমানে রাজবীরকে ঘিরে শোয়ে একের পর এক ঘটনা ঘটছে। কখনও সৃজলার সঙ্গে তাঁর কথাবার্তা, কখনও টাস্ককে কেন্দ্র করে সংঘাত, আবার কখনও অন্য প্রতিযোগীদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তৈরি হচ্ছে আলোচনা। সম্প্রতি রাজনৈতিক টাস্কে রাজবীর ও সৃজলার মধ্যে তুমুল ঝামেলাও হয়েছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে সৃজলাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে হয়। ফলে রোহনের মুখে রাজবীরকে সমর্থনের কথা নতুন করে নজর কেড়েছে।

এরপরই স্বাভাবিকভাবে সাক্ষাৎকারে উঠে আসে সৃজলা গুহর প্রসঙ্গ। প্রাক্তন প্রেমিকা বর্তমানে বিগ বসের ঘরে, তার উপর সম্প্রতি টাস্ক চলাকালীন আহত হয়েছেন তিনি। এই বিষয়ে রোহনের মতামত জানতে চাওয়া হলে অভিনেতা প্রথমে স্পষ্ট করে জানান, এই প্রসঙ্গে তিনি কিছু বলতে চান না। ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে সৃজলাকে নিয়ে মন্তব্য করা থেকে নিজেকে সরিয়ে রাখতেই চেয়েছেন তিনি। উল্লেখ্য, সৃজলা ও রোহনের সম্পর্ক একসময় টেলিপাড়ায় যথেষ্ট চর্চিত ছিল। ‘মন ফাগুন’ ধারাবাহিকের সময় তাঁদের সম্পর্ক ভেঙে যায় এবং সেই সময় তৃতীয় ব্যক্তিকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। যদিও রোহন এবং সৃজলা দুজনেই সেই জল্পনা উড়িয়ে নিজেদের ব্যক্তিগত সমস্যার কথাই জানিয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত খেলার দিক থেকে বিষয়টি নিয়ে নিজের মতামত জানান রোহন। তাঁর বক্তব্য, সামগ্রিকভাবে ‘বিগ বস’ এমনই একটি খেলা, যেখানে জেতার জন্য প্রত্যেক প্রতিযোগী নিজের মতো করে অনেক কিছুই করতে পারেন। প্রতিযোগিতায় টিকে থাকা এবং জেতার জন্য কৌশল, লড়াই বা নানা ধরনের পদক্ষেপ নেওয়া এই খেলারই অংশ। কিন্তু সেই লড়াই যেন কখনও কারও প্রাণহানির পরিস্থিতি তৈরি না করে বা কাউকে গুরুতরভাবে আহত করার পর্যায়ে না পৌঁছয়, সেটাই তাঁর মত। অর্থাৎ সৃজলাকে নিয়ে সরাসরি কোনও ব্যক্তিগত মন্তব্য না করেও খেলার সীমারেখা কোথায় থাকা উচিত, তা নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন রোহন। একইসঙ্গে রাজবীরকে সমর্থনের কথা বলেও সৃজলার প্রসঙ্গে যথেষ্ট সংযতই থেকেছেন অভিনেতা।

Piya Chanda

                 

You cannot copy content of this page