জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঘরে স্ত্রী মোহর ও একরত্তি, সেই দুর্নিবার নাকি বিগ বসের ঘরে সৃজলাকে বলেছেন “তুমিই আমার প্রায়োরিটি, আই লাইক ইউ”! সোনামণির মুখে বি*স্ফোরক দাবি, সত্যিই কি নায়িকার প্রতি দুর্বলতা রয়েছে বিবাহিত গায়কের? কী মনে হয় আপনাদের?

বিগ বস বাংলার ঘরে এবার নতুন বিতর্কের কেন্দ্রে দুর্নিবার সাহা, সৃজলা গুহ এবং সোনামণি সাহা। একদিকে প্রতিযোগীদের মধ্যে বাড়ছে দূরত্ব, অন্যদিকে বন্ধুত্বের সম্পর্ক নিয়েও উঠছে নানা প্রশ্ন। সোমবারের পর্বে সোনামণি এমন একটি দাবি করেন, যা ঘরের পরিবেশ আরও উত্তপ্ত করে তুলেছে। তাঁর বক্তব্য, দুর্নিবার নাকি সৃজলাকে একান্তে ‘I like you’ বলেছিলেন। শুধু তাই নয়, এই কথাটি বলার সময় দুর্নিবারের গায়ে মাইক ছিল না বলেও দাবি করেন সোনামণি। তাঁর আরও বক্তব্য, সৃজলাই নাকি তাঁকে এই কথা জানিয়েছিলেন। ফলে বিগ বসের ঘরে দুর্নিবার ও সৃজলার সম্পর্ক নিয়ে যে আলোচনা চলছিল, তা এবার নতুন মাত্রা পেয়েছে। তবে সোনামণির এই দাবি নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু প্রমাণিত হয়নি।

সোনামণি দুর্নিবারকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে এই প্রসঙ্গ তোলেন। তিনি দুর্নিবারকে বলেন, সৃজলা নাকি তাঁকে জানিয়েছেন যে দুর্নিবার মাইক না পরে তাঁকে পছন্দ করার কথা বলেছেন। সোনামণির দাবি অনুযায়ী, এই কথা শোনার পর সৃজলা নাকি তাঁকে বলেছিলেন, ‘আমার না ভয় করছে সোনা। আমি কী করব।’ সোনামণি আরও জানান, সৃজলা নাকি তাঁকে বলেছেন, একদিকে জীতু, অন্যদিকে দুর্নিবার থাকায় তিনি বুঝতে পারছেন না কোন দিকে যাবেন। দুর্নিবারের ব্যবহার নিয়ে তিনি এতটাই অস্বস্তিতে রয়েছেন যে তাঁর চোখের দিকে তাকাতেও সমস্যা হচ্ছে বলে সোনামণির দাবি। এমনকী, দুর্নিবারকে নিজের আচরণের মাধ্যমে বোঝানো সম্ভব কি না, তা নিয়েও নাকি সৃজলা সংশয়ে ছিলেন। সোনামণির মুখে এই সমস্ত কথা শুনে দুর্নিবার তাঁকে পালটা প্রশ্ন করেন, সৃজলা তাঁকে আর কী কী বলেছেন।

তবে সোনামণির এই অভিযোগ মানতে চাননি দুর্নিবার। তিনি স্পষ্টভাবে জানান, সৃজলাকে এমন কথা বলেছেন বলে যে দাবি করা হচ্ছে, তা সত্যি নয়। সোনামণিকে তিনি বলেন, ‘এটা আমি বলিনি। এটা বলা, আর অন্য কিছু বলা ইজ ডিফারেন্ট। যাই বলে থাকি না কেন, এটা না।’ পাশাপাশি এই বিষয়টি নিয়ে আর আলোচনা না করার অনুরোধও করেন তিনি। দুর্নিবারের বক্তব্য, সোনামণি যেন এই কথা আর ঘরের অন্য কারও কাছে না বলেন। এখানেই শেষ নয়, তিনি সোনামণিকে একটি প্রস্তাবও দেন। দুর্নিবারের কথায়, সোনামণি যদি এই বিষয়টি আর কাউকে না জানান, তাহলে গোটা মরশুমে তিনি কখনও তাঁকে নমিনেট করবেন না। এই কথোপকথনের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সোনামণির দাবি কতটা সত্যি এবং দুর্নিবারের এই প্রতিক্রিয়ার পর বিগ বসের ঘরে পরিস্থিতি কোন দিকে এগোয়।

এদিকে বিগ বসের ঘরে সৃজলাকে নিয়ে দুর্নিবারের আচরণও দর্শকদের নজর এড়ায়নি। সৃজলা এবং দুর্নিবারের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে। যদিও এর আগে সৃজলা তাঁদের সম্পর্ককে ভাই-বোনের মতো বলে উল্লেখ করেছিলেন। অন্যদিকে, অভিনেতা জিতু কমলের সঙ্গেও সৃজলার ঘনিষ্ঠতা নিয়ে কথা উঠেছে। একটি পর্বে জিতুর সঙ্গে সৃজলার সম্পর্কের সমীকরণ নিয়ে দুর্নিবারের অস্বস্তির ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে আলোচনা হয়। সেই সময় সৃজলা দুর্নিবারকে বলেছিলেন, ‘তুমিই আমার প্রায়োরিটি।’ ফলে কখনও বন্ধুত্ব, কখনও অভিমান, আবার কখনও একে অপরকে ঘিরে নানা মন্তব্য, সব মিলিয়ে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েছে। তবে এই সমস্ত আচরণকে প্রেমের ইঙ্গিত হিসেবে দেখা ঠিক হবে কি না, তা নিয়ে নিশ্চিত কোনও উত্তর এখনও মেলেনি।

উল্লেখ্য, দুর্নিবারের ব্যক্তিগত জীবন নিয়েও এর আগে একাধিকবার আলোচনা হয়েছে। ২০২১ সালে তিনি মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন। তবে তাঁদের দাম্পত্য সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি এবং ২০২২ সালে বিচ্ছেদ হয়। পরে ২০২২ সালের শেষ দিকে তাঁর জীবনে আসেন ইন্দ্রিলা সেন, যিনি মোহর নামেও পরিচিত। ২০২৩ সালের ৯ মার্চ তাঁদের বিয়ে হয়। এই দম্পতির একটি পুত্রসন্তানও রয়েছে, যার নাম ধিয়ান। বর্তমানে দুর্নিবার ও মোহরের ছেলের বয়স প্রায় আড়াই বছর। অন্যদিকে, সৃজলার জীবনে বিশেষ একজন রয়েছেন বলে বিগ বসের ঘরে তাঁকে একাধিকবার বলতে শোনা গেলেও তিনি কারও নাম প্রকাশ করেননি। ইন্ডাস্ট্রিতে তাঁর সঙ্গে শন বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে গুঞ্জনও রয়েছে। সব মিলিয়ে সোনামণির নতুন দাবি ঘিরে বিগ বস বাংলার ঘরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরবর্তী পর্বে দুর্নিবার, সৃজলা এবং সোনামণির মধ্যে সম্পর্ক কোন দিকে যায়, এখন সেদিকেই নজর দর্শকদের।

Piya Chanda

                 

You cannot copy content of this page