“আগে কখনও মাটন খেতে পেতি?” ফের রাজবীরকে ‘আউটসাইডার’ বলে খোঁটা সৌরভের! শিলিগুড়ি থেকে উঠে আসা নিয়ে এমন মন্তব্যে ক্ষু’ব্ধ দর্শকরা, বিগ বসের বাড়িতে রাজবীরকে বহিরাগত হিসেবে দাগিয়ে দেওয়ায় জানাচ্ছেন ধিক্কার!

বিগ বস বাংলার বাড়িতে রাজবীর দে-কে ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। বারবার তাঁর বাইরের পরিচয় এবং শিলিগুড়ি থেকে উঠে আসার বিষয়টি নিয়ে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাঁকে, এমনই অভিযোগ দর্শকদের একাংশের। এবার স্টার জলসার প্রকাশ্যে আসা নতুন প্রোমো ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রোমোয় দেখা যাচ্ছে, একটি টাস্ক জিতে নন্দিনী যে মাটন পেয়েছে, তা থেকে রাজবীর নিজের জন্য কিছুটা চাইছে। তবে এটি সাধারণ রেশনের খাবার নয়, বরং নন্দিনীর ব্যক্তিগতভাবে টাস্ক জিতে পাওয়া খাবার। সেই সময় তনুশ্রী জানায়, খাবার ভাগ করে নেওয়াটাই নিয়ম। তনুশ্রীর কথা মেনে নেয় রাজবীরও। অর্থাৎ, খাবার নিয়ে কোনও জোরাজুরি না করে নিয়ম মেনেই পরিস্থিতি স্বাভাবিক রাখে সে। কিন্তু এরপরেই সৌরভের একটি মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। রাজবীরকে উদ্দেশ্য করে তাঁর কথায় উঠে আসে শিলিগুড়ি থেকে উঠে আসা এবং অতীতে মাটন খেতে পাওয়ার প্রসঙ্গ।

প্রোমোয় সৌরভকে রাজবীরের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সবাই জানে… না মানে আমি বুঝতে পারছি তুই কোথা থেকে উঠে এসেছিস! আগে কখনও মাটন খেতে পেতি? না মানে বিগ বসের হাউজে পেয়েছিস?’ এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন রাজবীরের অনুরাগীরা। তাঁদের প্রশ্ন, রাজবীর কোথা থেকে এসেছে বা আগে কী খেত, তার সঙ্গে বিগ বসের বাড়িতে খাবার চাওয়ার সম্পর্ক কী? একজন প্রতিযোগী হিসেবে নিজের পছন্দের খাবার চাওয়া কি এতটাই অপরাধ? বিশেষ করে রাজবীর যখন তনুশ্রীর কথা মেনে নিয়ে খাবার ভাগ করে নেওয়ার নিয়ম মেনে নিয়েছে, তখন সৌরভের এমন মন্তব্যের প্রয়োজনীয়তা কোথায়? দর্শকদের একাংশের মতে, রাজবীরকে বারবার তাঁর অতীত ও পারিবারিক অবস্থান মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু খেলার কৌশল বা প্রতিযোগিতা নয়, তাঁর সামাজিক ও ভৌগোলিক পরিচয়কেও আক্রমণের হাতিয়ার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই মন্তব্যের পরেই এক দর্শক সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর প্রশ্ন, সৌরভের কথার অর্থ কি এই যে, শিলিগুড়ি থেকে উঠে আসা রাজবীরের মতো মানুষেরা আগে মাটন খাওয়ার সুযোগ পেতেন না? তাহলে যাঁরা বিগ বসের বাড়ির প্রতিযোগী নন, সাধারণ দর্শক হিসেবে বাইরে থেকে অনুষ্ঠান দেখছেন, তাঁরাও কি সৌরভের চোখে মাটন খেতে পান না? ওই দর্শকের বক্তব্য, সাধারণ মানুষও নিজেদের পছন্দমতো খাবার খান। তাই কারও শহর বা অতীতের আর্থিক অবস্থার প্রসঙ্গ টেনে খাবার নিয়ে এমন প্রশ্ন করা অত্যন্ত অসম্মানজনক। রাজবীরকে ছোট করতে গিয়ে আসলে সাধারণ মানুষকেও অপমান করা হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর মতে, একজন মানুষের পরিচয় বা কোথা থেকে তিনি উঠে এসেছেন, তা নিয়ে এভাবে খোঁটা দেওয়া কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে যাঁরা নিজেদের অভিনেতা হিসেবে পরিচয় দেন, তাঁদের কাছ থেকে এমন মন্তব্য আরও বেশি হতাশাজনক।

দর্শকের ক্ষোভের মূল কারণ, রাজবীরের সঙ্গে এমন আচরণকে তাঁরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না। এর আগেও বিগ বসের বাড়িতে তাঁকে আউটসাইডার বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে। কখনও তাঁর খাবার নিয়ে, কখনও শিলিগুড়ি থেকে আসা নিয়ে, আবার কখনও তাঁর অতীতের জীবনযাপন নিয়ে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ সমর্থকদের। তাঁদের মতে, রাজবীর নিজের যোগ্যতায় প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। সেখানে তাঁর জন্মস্থান বা আগে কী খেতেন, সেই প্রসঙ্গ তুলে তাঁকে ছোট করার চেষ্টা কেন? বিগ বস একটি প্রতিযোগিতামূলক রিয়্যালিটি শো। সেখানে প্রত্যেকেরই নিজস্ব খেলার ধরন, পছন্দ-অপছন্দ এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। রাজবীর মাটন চেয়েছিল, কিন্তু নিয়মের কথা শুনে তা মেনেও নিয়েছে। তারপরেও তাঁর অতীত নিয়ে প্রশ্ন তোলায় দর্শকদের একাংশের মনে হয়েছে, তাঁকে অপমান করার সুযোগ খোঁজা হচ্ছে। যদিও পুরো বিষয়টি নিয়ে সৌরভের বক্তব্য বা ব্যাখ্যা সামনে আসেনি।

নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই রাজবীরের সমর্থকদের মধ্যে এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক দর্শক নিজের প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘ছি! ধিক্কার এসব সো কল্ড এক্টরদের।’ তাঁর মতে, একজন মানুষ কোথা থেকে উঠে এসেছেন, তা নিয়ে বিদ্রূপ করার আগে ভাবা উচিত, সেই মন্তব্যে কত সাধারণ মানুষও অপমানিত হতে পারেন। রাজবীরের খাবার চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর অতীত ও শিলিগুড়ির প্রসঙ্গ টেনে আনার কোনও প্রয়োজন ছিল না বলেই মনে করছেন ওই দর্শক। ফলে আবারও প্রশ্ন উঠছে, বিগ বসের বাড়িতে রাজবীরকে কি শুধুই একজন প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে, নাকি তাঁর বাইরের পরিচয় বারবার সামনে এনে তাঁকে আলাদা করে দেওয়ার চেষ্টা চলছে? আগামী পর্বে এই মন্তব্য নিয়ে রাজবীর কোনও প্রতিক্রিয়া জানায় কি না, সেটাই এখন দেখার।

Piya Chanda

                 

You cannot copy content of this page