‘বড্ড দুর্বল!’ ডে’ঙ্গির ধা’ক্কা সামলে অবশেষে শুটিং ফ্লোরে রণজয়! তবে কি এখনও কি পুরোপুরি সু’স্থ নন ‘প্রতিজ্ঞা’র অভিমন্যু?

দীর্ঘ অসুস্থতার পর অবশেষে কাজে ফিরলেন অভিনেতা রণজয় বিষ্ণু। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে কাটাতে হয়েছিল তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বন্ধ রাখতে হয়েছিল শুটিংও। সেই সময় অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যে। বিশেষ করে জ্বর নিয়েই কাজ চালিয়ে যাওয়ার পর তাঁর শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ার খবর চিন্তা বাড়িয়েছিল। তবে এবার ধীরে ধীরে সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরেছেন রণজয়। বৃহস্পতিবার থেকে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের শুটিং শুরু করেছেন তিনি।

দীপাবলির সময় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। বেশ কিছুদিন ধরেই প্রবল জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন তিনি। কিন্তু অসুস্থতা সত্ত্বেও শুটিং চালিয়ে যাচ্ছিলেন। ওষুধ খেয়ে সাময়িকভাবে জ্বর কমলেও সমস্যা পুরোপুরি কাটছিল না। বরং সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। একাধিক পরীক্ষার পর জানা যায়, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন রণজয়। হাসপাতাল থেকে তাঁর অসুস্থ অবস্থার ছবি সামনে আসতেই অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করতে থাকেন।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও অবশ্য পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি অভিনেতা। চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামে ছিলেন তিনি। নিজেই জানিয়েছিলেন, শরীর তখনও ভীষণ দুর্বল এবং সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। সেই পরিস্থিতিতে আবার কবে কাজে ফিরবেন, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে এবার সেই অপেক্ষার অবসান। প্রায় দশ দিন পর আবারও ‘প্রতিজ্ঞা’র সেটে পা রাখলেন রণজয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাগ করে নিজের কাজ শুরুর খবরও জানিয়েছেন তিনি।

ভিডিয়োতে অভিনেতাকে বলতে শোনা যায়, এদিন থেকে পুরো দমে শুটিং শুরু হয়েছে। প্রডাকশনের তরফে বেশ কয়েকটা দিন তাঁকে কাজ থেকে বিরতি দেওয়া হয়েছিল। যদিও তাঁর নিজেরও শুটিং করার মতো শারীরিক অবস্থা ছিল না। তবে কাজে ফিরলেও এখনও যে সম্পূর্ণ ফিট নন, তা স্পষ্ট করে দিয়েছেন রণজয়। তাঁর কথায়, শরীর এখনও ভীষণ দুর্বল। তাই অল্প অল্প করে শুটিং করছেন, আবার প্রয়োজন মতো বিশ্রামও নিচ্ছেন। আগের দু’দিন কাজের চাপ তুলনামূলকভাবে হালকা থাকলেও এবার থেকে শুটিংয়ের ব্যস্ততা বাড়বে বলেই জানিয়েছেন অভিনেতা।

এই কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন রণজয়। অনুরাগীদের প্রার্থনা, ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, ধারাবাহিকের কাজের চাপের মধ্যেও অভিনেতার স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রামের সুযোগ দিয়েছিলেন পরিচালক ও প্রযোজক। ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে অভিমন্যু রায়ের চরিত্রে অভিনয় করছেন রণজয়। তাঁর বিপরীতে রয়েছেন অভিকা মালাকার। অসুস্থতা কাটিয়ে আবারও পর্দার পরিচিত চরিত্রে ফিরতে শুরু করায় স্বাভাবিকভাবেই খুশি অনুরাগীরা। তবে পুরোপুরি সুস্থ হতে এখনও সময় লাগবে, তাই কাজের পাশাপাশি নিজের শরীরের যত্ন নেওয়াটাই এখন অভিনেতার কাছে সবচেয়ে জরুরি।

Piya Chanda

                 

You cannot copy content of this page