“তিন সপ্তাহ ধরে চশমা লুকিয়ে রাখা অন্যায়, অথচ রিকশা থেকে পড়ে যাওয়া সৌরভকে সাহায্য না করাকে কী বলা উচিত?” “চিনি-কফি-ডিম কোথায় লুকনো আছে, ঠিক খুঁজে পাওয়া যায়, কিন্তু সৃজলার চশমা কেন মিলল না?” বিগ বস বাংলার বাড়িতে প্রতিযোগীদের আচরণ নিয়ে জোড়া প্রশ্ন তুললেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র, জিতু-সৃজলা বিতর্কের মাঝেই নতুন করে কাঠগড়ায় অন্যদের ভূমিকা?

‘চশমা লুকিয়ে রাখা অন্যায়, কিন্তু রিকশা থেকে পড়ে যাওয়া সৌরভকে সাহায্য না করাকে কী বলা উচিত?’ বিগ বস বাংলার বাড়িতে একের পর এক ঘটনা ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক। সম্প্রতি সৃজলা অভিযোগ করেন, বাড়ির কয়েকজন প্রতিযোগী তাঁর চশমা লুকিয়ে রেখেছিলেন। ঠিকমতো দেখতে না পাওয়ার সমস্যার কথা জানা সত্ত্বেও এমনটা করা হয়েছে বলে দাবি তাঁর। শনিবার দাদার দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে বিষয়টি তুলে ধরেন সৃজলা। তাঁর কথায়, এই ঘটনা নিছক মজা নয়, বরং তাঁকে হেনস্থা করারই একটি উপায়।

সৃজলার অভিযোগ অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ ধরে তাঁর চশমার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত বাথরুমের আয়নার পিছন থেকে সেটি উদ্ধার হয়। এতদিন ধরে প্রয়োজনীয় একটি জিনিস লুকিয়ে রাখার ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্রও। সৃজলার চশমা লুকিয়ে রাখার ঘটনাকে তিনি অন্যায় বলেই মনে করেছেন। তাঁর প্রশ্ন, যে জিনিসটি ছাড়া সৃজলার স্বাভাবিকভাবে চলাফেরা করতেই অসুবিধা হয়, সেটি কীভাবে এতদিন লুকিয়ে রাখা সম্ভব হল? বিষয়টি তাঁর কাছে যথেষ্ট বিস্ময়কর।

মৈত্রেয়ী আরও মনে করিয়ে দিয়েছেন, বিগ বসের বাড়িতে চিনি, কফি কিংবা ডিমের মতো জিনিস কোথায় লুকিয়ে রাখা হয়েছে, তা প্রতিযোগীরা ঠিকই খুঁজে বের করতে পারেন। অথচ সৃজলার চশমার ক্ষেত্রে তিন সপ্তাহেও কেন কেউ সেটি খুঁজে পেলেন না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, চশমা লুকিয়ে রাখার মতো কাজ কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। প্রয়োজনীয় জিনিস নিয়ে এমন আচরণকে তিনি অমানবিক বলেও উল্লেখ করেছেন। তবে এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। বাড়ির অন্য একটি ঘটনা সামনে এনে তুলেছেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

টিকিট টু ফিনালের টাস্ক চলাকালীন রিকশা থেকে জোরে পড়ে যান সৌরভ দাস। সেই সময় তাঁর কাছাকাছি থাকা প্রতিযোগীরা কেন তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মৈত্রেয়ী। তাঁর বক্তব্য, সৃজলার চশমা লুকিয়ে রাখাকে যদি অমানবিক বলা হয়, তাহলে দুর্ঘটনার পর মাটিতে পড়ে থাকা একজন প্রতিযোগীকে সাহায্য না করাকে কী বলা হবে? বিশেষ করে যাঁরা ঘটনাস্থলের কাছেই ছিলেন, তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। মৈত্রেয়ীর এই মন্তব্যে বিগ বসের বাড়ির প্রতিযোগীদের আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

একদিকে সৃজলার চশমা লুকিয়ে রাখার অভিযোগ, অন্যদিকে সৌরভের পড়ে যাওয়ার পর সাহায্যের অভাব, এই দুই ঘটনাকে পাশাপাশি রেখেই নিজের বক্তব্য জানিয়েছেন মৈত্রেয়ী। তাঁর প্রশ্নে উঠে এসেছে, বাড়ির প্রতিযোগীদের আচরণ বিচার করার ক্ষেত্রে কি একই মাপকাঠি অনুসরণ করা হচ্ছে? একটি ঘটনাকে ঘিরে যখন এত আলোচনা হচ্ছে, তখন অন্য ঘটনাটিও কেন সমান গুরুত্ব পাচ্ছে না, সেই বিষয়েই দর্শকদের ভাবতে বলেছেন অভিনেত্রী। মৈত্রেয়ীর এই মন্তব্যের পর বিগ বস বাংলার বাড়ির ভিতরের আচরণ এবং প্রতিযোগীদের পারস্পরিক দায়িত্ববোধ নিয়ে বিতর্ক আরও বাড়তে পারে।

Piya Chanda

                 

You cannot copy content of this page