জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Nanda-Sid: নন্দা তো রাখীর আগের দিন মনোহরাতেই ছিল, সকালে উঠে দেখা গেল না তো! শ্রী-নীপা রাখী পরালেও নন্দা কিন্তু সিডকে স্ক্রিনে রাখি পরালো না, ‘এরপরেও এরা ভাই বোন’, হাসছেন নিন্দুকেরা

আজকের এপিসোডে আমরা দেখতে পাবো রাতুল ভগবানের দূতের মতন নেমে আসবে মনোহরা বাড়ির কাছে এবং মূলত তার আর মিঠাইয়ের বুদ্ধিতেই জব্দ হবে ওমি আগারওয়াল। সেটা কীভাবে হবে জানাবো কিন্তু তার আগে একটা বিষয় নিয়ে প্রচুর জলঘোলা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রাখীর আগের দিন রাতে মিত্র বাড়ির সকলেই ছিল মোদক বাড়িতে। শুধুমাত্র রাতুল বাড়ি চলে গেছিল তার স্টাডির কাজে, কিন্তু তার বৌদি নন্দা তো বাপের বাড়িতেই ছিল। পরদিন সকালে যখন সকলে ক্লোরোফর্মের প্রভাব কাটিয়ে নীচে আসে তখন কিন্তু নন্দা সেখানে ছিল না। ব্যাপারটা অনেকেরই চোখে পড়ে কিন্তু অতটা কেউ আমল দেয় না। নন্দা কোথায় গেল এটা অনেকেই ভাবতে শুরু করেন। ভাবেন যে পরে আসবে হয়তো।

কিন্তু আজকের এপিসোডে দেখা যাবে ওমিকে ফ্যামিলি বন্ডিং দেখানোর উদ্দেশ্যে শ্রী যখন রাখী নিয়ে আসে তখন শ্রী আর নীপা মিলে তাদের ভাইদের আর দাদাদের রাখী পরায় ওমির সামনে।

এবারে বুঝতে পারেন নেটিজেনরা কেন নন্দা নেই। মানুষ এত দোষ নেই কারণ যা দেখানো হচ্ছে বারবার তাকে বিতর্ক তো তৈরি হবেই‌। আজকের এপিসোড আগাম দেখে অধিকাংশ মানুষের একটাই বক্তব্য নন্দা কেন রাখী পরালো না সিড’কে? আমরা কালকেই লিখেছিলাম যে, নন্দা সিডকে রাখি পরায় কিনা সেটাই দেখার। আর আজকেই দেখা যাবে নন্দা এপিসোডটাতেই নেই।

এবার নিন্দুকেরা বলছেন একটাই কথা, এরা এরপরেও নিজেদেরকে ভাই বোন বলে সবার কাছে জোর করে চালানোর চেষ্টা করবে। নন্দা কোথায় গেল আর কেন রাখী পরালো না সিডকে? এই প্রশ্নের উত্তর সিরিয়াল নির্মাতারা জানে বলে নন্দা ভক্তরা দায়েরালেও সকলেই বুঝতে পারছে যে কী হয়েছে। আবার নতুন বিতর্ক শুরু হল বলে।

Pabitra

                 

You cannot copy content of this page