জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আরাত্রিকার কপালটাই খারাপ, বারবার একই ভুল করছে চ্যানেল…’খেলনা বাড়ি’, ‘মিঠিঝোরা’, এবার ‘জোয়ার ভাঁটা’!” স্লট জিতেও ‘সাত পাকে বাঁধা’র জন্য ছাড়তে হচ্ছে ‘জোয়ার ভাঁটা’কে, ক্ষোভ দর্শকদের! আপনাদের কী মত, চ্যানেলের এই সিদ্ধান্তে?

নতুন বছরের শুরুতেই বাংলা টেলিভিশনের পর্দায় যেন ঘোষণার বন্যা। একের পর এক ধারাবাহিকের নাম, গল্প আর প্রোমো সামনে আসছে। এরই মধ্যে জি বাংলার দুটি আসন্ন ধারাবাহিক নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। ‘কমলা নিবাস’ যেমন মধ্যবয়সী এক দম্পতির জীবনসংগ্রাম আর অপূর্ণ স্বপ্নের কথা বলবে, তেমনই ‘সাত পাকে বাঁধা’ (Saat Pake Bandha) তুলে ধরবে সম্পূর্ণ বিপরীত মানসিকতার দু’জন মানুষের কাছাকাছি আসার গল্প। সম্প্রতি ‘সাত পাকে বাঁধা’ র নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে আর সঙ্গেই জানা গিয়েছে কবে ও কোন সময়ে দেখা যাবে এই ধারাবাহিক।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ তারিখ থেকে প্রতিদিন রাত ৯টায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’। এই স্লটেই এতদিন চলছিল শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির অভিনীত ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। নতুন সূচি অনুযায়ী, সেটিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে। চ্যানেলের তরফে বিষয়টি স্বাভাবিক রদবদল হিসেবেই দেখানো হলেও, এই সিদ্ধান্ত মোটেই সহজভাবে নিতে পারছেন না ধারাবাহিকটির একাংশ দর্শক!

প্রসঙ্গত, দর্শকদের এই ক্ষোভের পেছনে রয়েছে পুরনো অভিজ্ঞতা। অনেকেরই মনে পড়ছে আরাত্রিকা মাইতির আগের ধারাবাহিকগুলোর কথা। তাঁর প্রথম লিড ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ যখন ৯টার স্লটে ভালো ফল দিচ্ছিল, তখনই সেটিকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে সেই স্লট আর ফিরে পায়নি চ্যানেল! একই রকম পরিস্থিতির মুখে পড়েছিল তাঁর পরের ধারাবাহিক ‘মিঠিঝোরা’। তাই ‘জোয়ার ভাঁটা’র ক্ষেত্রেও একই ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি না, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকমহলে।

বিশেষ করে কারণটা হল, ‘জোয়ার ভাঁটা’ এমন এক স্লটে এসেছিল যেখানে প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিক ‘চিরসখা’র কারণে রীতিমতো ধুঁকছিল চ্যানেল! সেখানে মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই ধারাবাহিক লিড এনে দেয় এবং ধীরে ধীরে নিজের মতো করে দর্শক তৈরি করে নেয়। সেই জায়গা থেকে হঠাৎ করে সময় বদলানোয় অনেকেই মনে করছেন, চ্যানেল হয়তো তৈরি হওয়া অডিয়েন্সের ভরসাতেই নতুন ধারাবাহিককে এগিয়ে দিতে চাইছে।

কিন্তু এই কৌশল কতটা কাজে দেবে, তা নিয়েই সবচেয়ে বেশি সন্দেহ। দর্শকদের একাংশের মতে, ‘খেলনা বাড়ি’র তৈরি স্লটে এসে ‘মিলি’ ধরাবাহিক যেভাবে প্রথম সপ্তাহেই ধাক্কা খেয়েছিল, এবারও তেমন কিছু হতে পারে। অতীতের অভিজ্ঞতা সামনে রেখে তাই অনেকেই আশঙ্কা করছেন, এই সিদ্ধান্তের ফল ভালো নাও হতে পারে! শেষ পর্যন্ত কোন ধারাবাহিক দর্শকের মন জয় করবে, সেটাই এখন দেখার। তবে, এই বিষয়ে আপনাদের কী মত? ‘জোয়ার ভাঁটা’কে না সরিয়ে, অন্য কোন ধারাবাহিকে সরালে ভালো হতো?

Piya Chanda

                 

You cannot copy content of this page