জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Pilu vs Neem Phuler Modhu: শাড়ি হল চুরি! পিলুর শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে পর্ণার মৌমিতা বৌদি! “গরীব ঝি কাকু”, খিল্লি করছে দর্শক

বর্তমানে বাঙালির বিনোদনের অন্যতম মাধ্যম হল ধারাবাহিক। আর সেই ধারাবাহিকের ভিড়ে কিছু কিছু ধারাবাহিক দর্শকদের মনে বেশি করে জায়গা করে নেয়। বর্তমানে টেলিভিশনের পর্দায় চলা বিভিন্ন ধারাবাহিক দর্শকদের অত্যন্ত প্রিয় আর তার মধ্যেই অন্যতম হল ধারাবাহিক নিম ফুলের মধু(Neem Phooler Modhu)। পল্লবী শর্মা (Pallavi Sharma), রুবেল দাস(Rubel Das), মানসী সেনগুপ্ত (Manoshi Sengupta) অভিনীত এই ধারাবাহিক অতি অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

দারুন অভিনয়ে শুরু থেকেই নজর কেড়েছেন পল্লবী শর্মা। সেইসঙ্গে পাল্লা দিয়ে তাঁর শাশুড়ির চরিত্রে নজরকাড়া অভিনয় করছেন অরিজিতা মুখোপাধ্যায়। এক‌ইসঙ্গে কুচুটে জায়ের চরিত্রে দারুণ অভিনয় করছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। এই ধারাবাহিকে টানটান উত্তেজনা রয়েছে। নিত্যদিনই বিভিন্ন ধরনের ধামাকা হচ্ছে এই ধারাবাহিকে। এই গল্প আসলে দর্শকদের নজর কেড়েছে।বিশেষ করে নজর কেড়েছে পর্ণা। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়েও সে যেভাবে সেখান থেকে বুদ্ধি করে বেরিয়ে এসেছে তা দেখে মুগ্ধ দর্শক।

Manosi-Pallavi: 'পল্লবীর সঙ্গে এক মেক-আপ রুম শেয়ার করতে পারব না, ওকে বলেছি  সে কথা', পর্ণার সিক্রেট ফাঁস মৌমিতার! - Exclusive: Manosi Sengupta revels  fun fact about her neem ...
সৃজনের বড় বৌদি মৌমিতার বোন তিন্নির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সৃজনের। কিন্তু পর্ণার সঙ্গে বিয়ে হয়ে যায় কৃষ্ণার বাবুউউর। আর তাই কৃষ্ণা এবং মৌমিতা মিলে তিন্নিকে সৃজনের কাছে ঠেলছে। যথারীতি সৃজনকে পেতে উঠে পড়ে লেগেছে তিন্নিও।‌‌ যদিও প্রতিবাদী পর্ণা কাপালিক সেজে সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। অর্থাৎ চর্চায় রয়েছে এই ধারাবাহিক। তবে এবার এক সম্পূর্ণ ভিন্ন কারণে।

জি বাংলায় সম্প্রচারিত হ‌ওয়া ধারাবাহিক ‘পিলু’ দেখেছেন অনেকেই। বেশ কিছুদিন হল বন্ধ‌ হয়ে গেছে পিলু-আহির, রঞ্জা-মল্লার জুটির এই ধারাবাহিক। আর এবার এই ধারাবাহিকে পরা পিলুর একটি শাড়ি এবার পরে থাকতে দেখা গেছে মৌমিতা বৌদিকে। আর ব্যাস তারপর থেকেই শুরু হয়েছে ট্রোলিং। এক ধারাবাহিকের পোশাক অন্য ধারাবাহিকে পরার চল বহুদিন ধরেই। আর এবার সেই ধারাবাহিকতাতেই পিলুর শাড়ি পরেছে মৌমিতা। বা হতে পারে আশ্চর্যজনক ভাবে দুটি শাড়ি এক হয়ে গেছে। তবে তাতে দর্শকদের কী! চলছে জমিয়ে ট্রোলিং।

Mouli Ghosh

                 

You cannot copy content of this page