জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এক গল্প, বহু ভাষা! দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অপরাধ দমনে অপরাজেয় ‘জগদ্ধাত্রী’! বাংলা পেরিয়ে, সাত ভাষার পর অষ্টম গন্তব্য কোথায়?

শেষ হয়েও হইল না শেষ! বাংলা ছোটপর্দায় এক ধারাবাহিক যেন এখন অসম্ভব জনপ্রিয়তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সারা ভারতবর্ষে! আন্দাজ করতে পারছেন, কার কথা হচ্ছে? একদমই ঠিক ধরেছে! সেটা হলো জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। ১০০০ পর্ব তো পার করেই ছিল অনায়াসে, তবে গত তিন বছরে বাংলা ভাষী দর্শকদের মাধ্যমে এই গল্প শুধু টিআরপি তালিকায় স্থায়ী স্থান করেনি! তার বাইরে দেশজুড়ে বিভিন্ন ভাষাতেও নিজের ছাপ রেখেছে। মজার ব্যাপার হলো, এর রিমেক এবং ডাবিং বা সংস্করণ এখন পর্যন্ত মোট সাতটি আলাদা ভাষায় সম্প্রচারিত হচ্ছে!

তেলুগু ভাষায় এই ধারাবাহিকের নাম ‘জগদ্ধাত্রী’, পাঞ্জাবি ভাষায় নাম ‘সেহাজভীর’, তামিল ভাষায় ‘আয়ালী’ এবং মারাঠিতে ‘তারিণী’। এছাড়াও হিন্দিতে সদ্যই শুরু হয়েছে ‘জগদ্ধাত্রী’ নামেই, কেরালামে (মলয়ালম) ‘দুর্গা’ আরও একটি ডাব বা সংস্করণ হয়েছে ‘জাগ্রুতি’ নামে ওড়িয়া ভাষায়! এই বিস্তৃতি একটা বাংলার ধারাবাহিকের জন্য সত্যিই বিরল, এবং টেলিভিশন ইতিহাসে এরকম ঘটনা খুবই কম দেখা গেছে আজ পর্যন্ত। তবে, এবার নাকি আরও বিস্তৃতি লাভ করছে জগদ্ধাত্রী!

প্রসঙ্গত, ব্লুজ প্রোডাকশনের অধীনে তৈরি ‘জগদ্ধাত্রী’ মূলত একটি ‘রোমান্স-থ্রিলার’ গল্প। যেখানে কেন্দ্রীয় চরিত্র ‘জগদ্ধাত্রী’ একটি পারিবারিক মেয়ে হলেও বাস্তবে সে একটি গোপন ক্রাইম ব্রাঞ্চ অফিসার! যার পরিচয় সে সাধারণ মানুষের কাছে লুকিয়ে রাখে। এই চরিত্রটি অভিনয় করেছেন ‘অঙ্কিতা মল্লিক’ (Ankita Mallick), যিনি প্রথম ধারাবাহিকেই এই শক্তিশালী চরিত্রে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন। পাশাপাশি এই চরিত্রের বিপরীতে রয়েছে ‘স্বয়ম্ভু মুখার্জী’, যে একাধারে অপরাধ দমনে জগদ্ধাত্রীর মিত্র এবং বাস্তবে প্রেমিক দুটোই।

গল্পে তাদের রসায়ন, অভিযান, সম্পর্ক আর পারিবারিক টানাপোড়েন মিলে দর্শকদের কাছে এককথায় অনবদ্য হয়ে উঠেছিল। শুরুর কিছুদিনের মধ্যেই, এই ধারাবাহিকের জনপ্রিয়তা শুধু বাংলা দর্শকহৃদয়েই সীমাবদ্ধ থাকেনি। বাংলার বাইরে ছড়িয়ে পড়ছে বিভিন্ন সংস্করণে। উদ্দেশ্য সব একই, শক্তিশালী নারী চরিত্রকে কেন্দ্র করে নতুন প্রজন্মের কাছে গল্পটি পৌঁছানো এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটে সেই গল্পকে মানিয়ে দেওয়া। আর সেই ধাপেই এবার জগদ্ধাত্রী অপরাধ দমনে যাচ্ছে কর্ণাটক!

উল্লেখ্য, জি কানাডাতেও ‘জগদ্ধাত্রী’র রিমেক আসছে এবং সেখানে ধারাবাহিকের নাম রাখা হয়েছে ঠিক যেমনটা মূল বাংলা ধারাবাহিকে ছিল, ‘জগদ্ধাত্রী’ বলেই। এই খবর যেন নিজেই প্রমাণ করে দিল, বাংলা ধারাবাহিকের গল্প এবং চরিত্রগুলোর মধ্যে এখনও একটি ‘সর্বভারতীয় আবেদন’ রয়েছে, যেমনটা ‘জগদ্ধাত্রী’ পেরেছে ভাষা বা অঞ্চলের সীমানা ছাড়িয়ে সবার কাছে পৌঁছাতে। এটা মনে রাখা দরকার যে, এই ধারাবাহিক শুধু সংবাদের শিরোনাম হয়েছে বলেই নয় বরং টিভি পর্দায় চরিত্রগুলোর শক্তি ও গল্পের গভীরতা দর্শকদের জীবনে জায়গা করে নিয়েছে।

সমাজের জন্য এক ধরনের ‘ব্যক্তিত্বের উদাহরণ’ হয়ে উঠেছে জগদ্ধাত্রী চরিত্রটি। নিজের দায়িত্ব, পরিবার এবং ন্যায়বিচারের মধ্যে ভারসাম্য রেখে চলা এমন একজন নারীকে প্রাণবন্ত করে তুলে ধরেছে। এই ধরণের চরিত্র দর্শকদের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে, আর তাই একটানা এতগুলো ভাষায় রিমেক ও সম্প্রচার হওয়াটা খুবই স্বাভাবিক। এক কথায়, ‘জগদ্ধাত্রী’ এখন কেবলমাত্র একটি বাংলা ধারাবাহিক নয়, এটি একটা টেলিভিশন সংস্কৃতির ‘ফেনোমেনায়’ পরিণত হয়েছে। বাংলা থেকে শুরু করে কানাডা পর্যন্ত এর প্রভাব, নিঃসন্দেহেই বাংলার টেলিভিশন ধারাবাহিকগুলোর এক বড় সাফল্যের চিহ্ন।

Piya Chanda

                 

You cannot copy content of this page