বাংলা টেলিভিশনের ধারাবাহিক আজ শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং বহু দর্শকের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সন্ধ্যা নামলেই প্রিয় চরিত্রদের সুখ-দুঃখ, প্রেম-সংঘাত কিংবা পারিবারিক টানাপোড়েনের গল্পে ডুবে যান দর্শকরা। আর সেই দর্শকদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন দেখা যায় প্রতি সপ্তাহের টিআরপি তালিকায়। কোন ধারাবাহিক কতটা দর্শকের মন জয় করতে পারল, কে এগিয়ে গেল আর কে পিছিয়ে পড়ল সেই লড়াই নিয়েই তৈরি হয় নতুন সমীকরণ। ৪ই জুন, বৃহস্পতিবারের টিআরপি তালিকাতেও দেখা গেল বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন।
পঞ্চম স্থান থেকে শুরু করলে দেখা যায়, ৪.১ পয়েন্ট নিয়ে এই সপ্তাহে জায়গা করে নিয়েছে তিনটি ধারাবাহিক ‘কুসুম’, ‘মোর দরদিয়া’ এবং ‘ঘূর্ণি’। প্রত্যেকটি ধারাবাহিকই নিজেদের গল্প ও চরিত্রের মাধ্যমে নির্দিষ্ট দর্শকগোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে একাধিক ধারাবাহিকের জমজমাট উপস্থিতি। ৪.৪ পয়েন্ট নিয়ে এই স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘কনে দেখা আলো’ ‘গঙ্গা’, ‘প্রতিজ্ঞা’ এবং ‘সংসারের সংকীর্তন’। একই নম্বর পাওয়ায় এই ধারাবাহিকগুলির মধ্যে প্রতিযোগিতা যে কতটা তীব্র, তা স্পষ্ট।
এবার আসা যাক তালিকার প্রথম তিনে। তৃতীয় স্থানে রয়েছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘গঙ্গা’ এবং ‘পরিণীতা’। এই তিনটি ধারাবাহিকই ৪.৬ পয়েন্ট অর্জন করেছে। গল্পের টানটান উত্তেজনা, নতুন মোড় এবং চরিত্রগুলির জনপ্রিয়তা দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে বলেই এমন ফলাফল বলে মনে করছেন টেলিভিশন মহলের একাংশ। বিশেষ করে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের ধারাবাহিক সাফল্য নজর কেড়েছে দর্শকদের।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’-র ১৫ মিনিটের বিশেষ স্লট, যাদের প্রাপ্ত নম্বর ৪.৯। তবে এই সপ্তাহের আসল চমক দেখিয়েছে ‘জোয়ার ভাঁটা’। ৫.১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থান দখল করেছে ধারাবাহিকটি। সাম্প্রতিক পর্বগুলির নাটকীয় মোড় এবং দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়াই যে এই সাফল্যের মূল কারণ, তা বলাই যায়। ফলে দর্শকদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় ধারাবাহিকের তকমা গেল ‘জোয়ার ভাঁটা’-র ঝুলিতেই।
দেখে নেওয়া যাক ৪ জুন, বৃহস্পতিবারের সম্পূর্ণ টিআরপি তালিকা—
১) জোয়ার ভাঁটা — ৫.১
২) পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (১৫ মিনিট) — ৪.৯
৩) প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা + পরিণীতা — ৪.৬
৪) তারে ধরি ধরি মনে করি + কনে দেখা আলো (১ ঘণ্টা) + গঙ্গা + প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন — ৪.৪
৫) কুসুম + মোর দরদিয়া + ঘূর্ণি — ৪.১
আরও পড়ুনঃ সব সম্পত্তির একমাত্র মালিক পল্লবী! মৃ’ত্যুর পরেও সবাইকে চমকে দিল সাগরের শর্ত! সম্পত্তির লোভে সাজানো সব অঙ্ক ভেস্তে গেল, সাগরের উইল শুনে মাথায় হাত সুপর্ণা-সানির! ‘কমলা নিবাস’-এ আজকের ফাটাফাটি পর্ব!
এখন দেখার বিষয়, আগামী সপ্তাহে এই সমীকরণ কতটা বদলায় এবং ‘জোয়ার ভাঁটা’ তার শীর্ষস্থান ধরে রাখতে পারে কি না। পাশাপাশি অন্য ধারাবাহিকগুলি কতটা জোরালোভাবে প্রত্যাবর্তন করে, সেদিকেও নজর থাকবে টেলিপ্রেমীদের।
