জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Urmi-Mithai: দুদিনের নাটক! মিঠাই বা উর্মিকে শত্রুরা মারতে চাইলেই দুদিনের কোমাতে চলে যায়, তারপর ফিরে আসে বাড়ি! ‘ইয়ার্কি নাকি?’, সচেতন নেটিজেনদের ট্রোলের শিকার মিঠাই-উর্মি

মিঠাই ধারাবাহিক এখন টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে। কারণ গুলি লেগেছে মিঠাইয়ের বুকে। রীতিমতো শোকের ছায়া মোদক পরিবারে। শুধু মোদক পরিবার নয় অনুরাগীদের মধ্যেও একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে মিঠাই বাঁচবে তো?

আসলে ওমি আগরওয়াল গুলি করতে গিয়েছিল সিদ্ধার্থকে। কিন্তু স্বামীকে বাঁচিয়ে নিতে বুক পেতে দাঁড়িয়ে পড়ে মিঠাই। তাই বলি হয় সে নিজেই। সঙ্গে সঙ্গে মিঠাইকে নিয়ে হাসপাতালে ছুটে যায় উচ্ছে বাবু।

এতদূর পর্যন্ত দর্শকদের মধ্যে ক্রমাগত একটাই প্রশ্ন ঘুরপাক খেয়েছে যে মিঠাই মরে যাবে না তো? মিঠাই মরে গেলে আর কিছুই থাকবে না। ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে।

তাই মিঠাই কবে সুস্থ হবে সেই স্বস্তির খবর পাওয়ার জন্য অপেক্ষা করছিল দর্শকরা। অবশেষ মারা না গেলেও আর জ্ঞান ফিরলো না মিঠাইয়ের। ভেঙে পড়েছে সকলে।

তাহলে কি কোমায় চলে গেল মিঠাই রানী? এবার শুরু হয়েছে এই নতুন প্রশ্ন। তবে তার উত্তর পাওয়া গেল সহজে। না অন্যান্য ধারাবাহিকের মত আর দর্শকদের নিরাশ করেনি মিঠাই ধারাবাহিকের নির্মাতারা। মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনেনি তারা।

তবুও এবার কটাক্ষের মুখে পড়তে হতে পরে মিঠাইকে, এমন ধারণা করা হচ্ছে। আসলে এর আগেও এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে উর্মি দুদিনের জন্য কোমায় চলে গেছিল। এবার দর্শকদের মনে প্রশ্ন উঠছে তাহলে কি এবার দুদিনের জন্য কোমায় যাওয়ার নতুন ট্রেন্ড শুরু হল ধারাবাহিকে?

এমনিতেই মিঠাইয়ের নিন্দুকদের সংখ্যা কম নয়। তার উপরে এমন একটা সেনসিটিভ ব্যাপার নিয়ে দেখানোয় অনেকেই রেগে গেছে। পাশাপাশি অনেকেরই প্রশ্ন মিঠাইকে সুস্থ করতে এবার কী করবে উচ্ছে বাবু?

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page