জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর (Kamala Nibas) গল্প এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে, যেখানে সম্রাট ও ঝিনুকের সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে নানান প্রশ্ন উঠছে। সাম্প্রতিক পর্বে অসুস্থ ঝিনুককে দেখার জন্য বাড়িতে আসা এক চিকিৎসকের উপর সম্রাটের হামলার ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করেছে। চিকিৎসক নিজের দায়িত্ব পালন করলেও ঝিনুককে স্পর্শ করতেই সম্রাট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এর আগেও ঝিনুককে উত্ত্যক্ত করা তিন যুবককে নিজের হাতে হত্যা করার ঘটনা দেখানো হয়েছিল। সেই কারণেই অনেকের মতে, সম্রাটের ভালোবাসার আড়ালে লুকিয়ে রয়েছে চরম অধিকারবোধ এবং হিংস্র মানসিকতা। এই পর্বের পর থেকেই সামাজিক মাধ্যমে দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।
বর্তমানে দর্শকদের একাংশ মনে করছেন, ঝিনুক ও সম্রাটের সম্পর্কের সামনে মূলত দুটি সম্ভাব্য ভবিষ্যৎ রয়েছে। প্রথম সম্ভাবনা হলো ডিভোর্স। অনেকের মতে, একজন প্রতারক, খুনি, হিংস্র এবং মানসিকভাবে অস্থির মানুষের সঙ্গে দীর্ঘদিন সংসার করা ঝিনুকের পক্ষে সম্ভব হবে না। বিশেষ করে ঝিনুক যখন জানতে পারবে, রাজু দার বর্তমান অবস্থার জন্য সম্রাটই দায়ী, তখন তার মনে সম্রাটের প্রতি ঘৃণা আরও বেড়ে যেতে পারে। দর্শকদের ধারণা, এখানেই থেমে থাকবে না সম্রাট। ভবিষ্যতে সে রাজু এবং রণজয়েরও ক্ষতি করার চেষ্টা করতে পারে। এমনকি বিচ্ছেদ হলেও সম্রাট হয়তো ঝিনুককে সহজে শান্তিতে থাকতে দেবে না বলেও অনেকে আশঙ্কা করছেন।
অন্যদিকে দর্শকদের আরেকটি বড় অংশ মনে করছেন, গল্পে ভিন্ন মোড়ও আসতে পারে। তাঁদের মতে, ঝিনুক যদি সম্রাটের আচরণের আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করে, তাহলে হয়তো পরিস্থিতি বদলাতে পারে। অনেকেই বলছেন, সব সমস্যারই কোনও না কোনও সমাধান থাকে, তাই সম্রাটের মানসিক সমস্যারও চিকিৎসা সম্ভব হতে পারে। যদি ঝিনুক ধৈর্য ধরে সম্রাটকে তার ভুল বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে সম্পর্কটাও নতুনভাবে গড়ে উঠতে পারে। তবে সেই পথ মোটেও সহজ হবে না বলেই মনে করছেন দর্শকরা। কারণ সম্রাটের আচরণ দিন দিন আরও অস্থির ও বিপজ্জনক হয়ে উঠছে।
সামাজিক মাধ্যমেও এই বিষয়টি নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া সামনে এসেছে। একজন লিখেছেন, “ডাক্তারের কী দোষ ছিল? উনি তো শুধু রোগীকে দেখছিলেন!” আরেকজনের মন্তব্য, “এটা ভালোবাসা নয়, এটা অসুস্থ অধিকারবোধ। সম্রাট দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে।” কেউ আবার লিখেছেন, “তিনজনকে মেরেছিল, এবার ডাক্তারকে মারল। এরপর আর কী করবে?” আরও এক দর্শকের কথায়, “ভবিষ্যতে যদি সম্রাট আর ঝিনুকের সন্তান হয়, ঝিনুককে স্পর্শ করার অপরাধে তাকেও হয়তো ছেড়ে কথা বলবে না!” এই মন্তব্যগুলিই এখন নেটপাড়ায় সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে।
আরও পড়ুনঃ আচমকা বুকে ব্য’থা, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কী জানালেন চিকিৎসকেরা?
এদিকে অনেক দর্শক আবার হিন্দি ভার্সনের গল্পের দিকেও নজর রাখছেন। সেখানে রাজ ও ভূমিকার জুটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। বর্তমানে হিন্দি সংস্করণে ভূমিকা রাজের অতীত এবং তার মানসিক অবস্থার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। সেই কারণেই অনেকের ধারণা, জনপ্রিয় জুটিকে ধরে রাখতে বাংলা সংস্করণেও হয়তো সম্রাটের চরিত্রে বড় পরিবর্তন দেখানো হতে পারে। আবার অন্য একাংশের মতে, গল্প বাস্তবসম্মত রাখতে ঝিনুক শেষ পর্যন্ত বিচ্ছেদের পথও বেছে নিতে পারে। এখন দেখার বিষয়, আগামী পর্বগুলিতে নির্মাতারা কোন দিকেই গল্পকে এগিয়ে নিয়ে যান এবং সম্রাট ও ঝিনুকের সম্পর্ক শেষ পর্যন্ত কোন মোড় নেয়।
