ছোট ছোট চিরকুটে ডাক্তার পাঠিয়েছিল প্রেমের চিঠি, ভয়ে পেয়ে কী কান্ডই না করে বসেছিলেন স্কুলপড়ুয়া মিঠাই! শুনুন তার নিজের মুখেই

একটিমাত্র ধারাবাহিকের মাধ্যমেই টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন সৌমীতৃষা কুণ্ডু। জি বাংলার মিঠাই ধারাবাহিকের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই মুহূর্তে অন্যান্য চ্যানেলগুলোর মধ্যে প্রতিদ্বন্দিতায় পাল্লা দিচ্ছে মিঠাই।

অন্যদিকে নায়িকা নিজে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। তাই সোশ্যাল মিডিয়াতে সৌমীর অনুরাগীদের সংখ্যাটাও খুব একটা কম নয়। ফলে তিনি নিজের ব্যক্তিগত জীবনের নানা ভিডিও এবং ছবি শেয়ার করেন অনুরাগীদের জন্য।
সৌমিতৃষা কুন্ডু - Bong Trend - Bangla Entertainment News and Viral News

অন্যদিকে সাধারণ মানুষ তাদের পছন্দের তারকাদের বিষয়ে নানা গোপন, ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানতে যথেষ্ট কৌতুহলী থাকে। সৌমীতৃষাও তেমন এক অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে নায়িকা নিজে ব্যক্তিগত জীবনের এক বিশেষ ঘটনা শেয়ার করেছেন যা বেশ মজার।

নায়িকা স্কুলজীবনে পেয়েছিলেন প্রেমের প্রস্তাব। তারপর কী হয়েছিল? নায়িকা কী উত্তর দিয়েছিলেন? সমস্ত কিছু একটি বিশেষ ভিডিওতে নিজের মুখে বলেছেন তিনি।

পর্দার 'মিঠাই' বাস্তবে কেমন?

নায়িকা জানিয়েছেন স্কুলে পড়াকালীন তাঁর কাছে ছোট ছোট চিরকুট আসতো। সেখানে আমি আমি করে অনেক কিছু লেখা থাকতো। নাম ছিল একটি ছেলের। এদিকে নায়িকা যে স্কুলে পড়তেন সেটা মেয়েদের স্কুল। তাই তিনি চিন্তিত হয়ে পড়েন।

সৌমীতৃষা তারপর বলেন যে তিনি বুঝতে পেরেছেন যে ছেলেটি এই চিঠি পাঠাচ্ছে সে নায়িকার কোনও বান্ধবীর মাধ্যমে পাঠাচ্ছে। নায়িকা বেঞ্চ থেকে বেরিয়ে আবার ঢুকেই দেখেন বইয়ের তলায় একটা কাগজ। টিফিন বক্সের তলায় কাগজ পেয়েছেন।

নায়িকার কাছে এই রকম প্রেমের প্রস্তাবটি বেশ ভালো লেগেছিল। পরে তিনি জানতে পেরেছিলেন কে এমন কাজ করছে। শুধু তাই নয়, রয়েছে আরো একটি অভিজ্ঞতা।

সেই ছেলেটি ডাক্তারি পড়ছিল আর মিঠাই তখন স্কুলে পড়তেন। ছেলেটি কলকাতায় থাকতো কিন্তু কোনও কাজে বারাসাতে আসে এবং সৌমীকে দেখে তার পছন্দ হয়ে যায়। ছেলেটি নায়িকার বান্ধবীদের জিজ্ঞাসা করেছিলো যে নায়িকা কখন একা কোথাও যান। কিন্তু তিনি একা বেরোতেন না আর বাড়িতেও ছিল কড়া শাসন।

উপায় না দেখে নায়িকা যেখানে পড়তে যেতেন সেখানে ছেলেটি যায় এবং জিজ্ঞেস করে নায়িকা কোনও সম্পর্কে জড়িত রয়েছেন কিনা। চকলেটের বিনিময়ে নায়িকার বান্ধবীরা এই সম্পর্কটা জোড়া লাগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। এরপর নাম্বার জোগাড় করে নায়িকাকে মেসেজ করে ছেলেটি। তখন ছেলেটি কিভাবে নাম্বার পেল সে সমস্ত কথা জানায়।

Nira

                 

You cannot copy content of this page