জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

রাহুলকে মাটিতে ফেলে বুকে পা দিল খড়ি! ঠিক যেন “মা দুর্গা”, বলছে নেট দুনিয়া

বলা হয় পৃথিবীতে কোন অশুভ শক্তির উদয় হলে তা ধ্বংস করতে আসে শুভ শক্তি। যেমন মহিষাসুর বধ করেছিলেন মা দুর্গা, নিজের দুষ্টু মামা কংসকে বধ করেছিলেন শ্রী কৃষ্ণ। এবারে সেই পালা এলো সিরিয়ালে।

সমস্ত ধারাবাহিকেই নেগেটিভ চরিত্ররা বেশি বাড়াবাড়ি করলে তাদের জব্দ করতে আসে নায়ক বা নায়িকা। এমনটাই হতে চলেছে গাঁটছড়া ধারাবাহিকে। গতকালের এপিসোডে নিজের যে রূপ দেখালো খড়ি তাতে অবাক সকলে। সেই দৃশ্য দেখে তাকে মহিষাসুরমর্দিনীর থেকে কম মনে হচ্ছিল না।

গাঁটছড়া আসল ভিলেন যে রাহুল আর দ্যুতি সেটা দর্শকরা সবাই জানে। রাহুল সর্বদাই নিজের দাদা ঋদ্ধির ক্ষতি করতে চায়। এমনকি দাদার বিয়ে ভেস্তে দিতেও দুবার ভাবেনি সে।

তবে এদিকে শাপে বর হয়েছে। ঋদ্ধিমান দ্যুতির মত খারাপ মেয়েকে বিয়ে করতে পারেনি। বরং উপহার হিসেবে সে পেয়েছে একটি মিষ্টি বউ খড়ি। গতকাল দেখা গেছে ঋদ্ধিমানের এক্সিবিশন নষ্ট করতে কালি নিয়ে এসেছিল রাহুল।
তাকে হাতেনাতে ধরে ফেলেছে খড়ি এবং যখন ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় তখন তার উপর খড়ি দাঁড়িয়ে পড়ে পা দিয়ে। ঠিক সেই মুহূর্তে যেন তাকে মা দুর্গা মনে হচ্ছিল সকলের। কমেন্ট এমনটাই জানিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এর ফলে আশা করা যাচ্ছে টিআরপি রেটিংয়ে বেশ ভালো ফল উঠে আসবে এই ধারাবাহিকের ক্ষেত্রে।

Piya Chanda

                 

You cannot copy content of this page